স্পোর্টস ডেস্ক : আইরিশদের বিপক্ষে বাংলাদেশ দারুণ অবস্থানে আছে। ইতোমধ্যেই ২০০ ছাড়ানো লিড চলে এসেছে। আর এখন নাজমুল হোসেন শান্তর দল ফিরিয়ে আনল ২০২৪ সালের আগস্টের এক সুখস্মৃতি।
তিনে নামা মুমিনুল হক করেছেন ১৩২ বলে ৮২ রান। আজ সকালে তিনি আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ১৮ রান আগে। চারে নামা নাজমুল হোসেন শান্তও ফিফটি তুলে নিয়েছেন দ্রুতই। তিনি অপেক্ষায় আছেন সেঞ্চুরির, ওদিকে লিটনের সামনে আছে ফিফটির হাতছানি।
এরই মধ্যে বাংলাদেশ ছুঁয়ে ফেলেছে ৫০০ রানের মাইলফলক। সবশেষ এমন মাইলফলক বাংলাদেশ ছুঁয়েছিল সেই ২০২৪ সালের আগস্টে, পাকিস্তানের বিপক্ষে। এরপর থেকে ২১ ইনিংসে ব্যাট করলেও আর ৫০০ ছুঁতে পারেনি বাংলাদেশ। কাছাকাছি গিয়েছিল সবশেষ শ্রীলঙ্কা সফরে গল টেস্টে। তবে শেষ ৪২ রানে ৬ উইকেট খুইয়ে ৫০০ ছুঁতে পারেনি সেবার। তবে এবার সেই ভুল আর করেনি বাংলাদেশ। হেসেখেলেই তুলে ফেলেছে ৫০০ রান।
মন্তব্য করুন