Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন বছরের প্রথম ২৪ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

ডেস্ক নিউজ : নতুন বছরের প্রথম ২৪ দিনে দেশে ২৪৭ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৪০ শতাংশ।

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স- যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুঞ্জনের মাঝেই জন্মদিনে আরশকে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

1

আইসিসিকে হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাল পাকিস্তান

2

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

3

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

4

রনির ১৮ বলের ফিফটি বৃথা, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বাংল

5

আইসিসির ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধু একটি দেশ

6

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

7

ডিপিএম পদ্ধতিতে ইপিআই টিকা ক্রয়ে সরকারের অনুমোদন

8

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

9

চলমান বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটি

10

জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু

11

নির্বাচনে প্রার্থীদের কর সেবায় এনবিআরের বিশেষ হেল্প ডেস্ক

12

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

13

২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের

14

এআর রহমানের মন্তব্যে যা বললেন আমাল মালিক

15

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

16

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

17

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স, সোবহানার রেকর্ড

18

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

19

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

20