Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসিসির ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধু একটি দেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভায় ছিলেন ক্রিকেট খেলুড়ে ১৫টি দেশের প্রতিনিধিরা।

ভার্চুয়াল এই সভায় বিসিবির পক্ষে ছিলেন সভাপতি আমিনুল। ছিলেন আইসিসির সভাপতি জয় শাহ, সিইও স‌ংযোগ গুপ্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া, শ্রীলংকা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, ক্রিকেট নিউজিল্যান্ডের পক্ষে রবার্ট টোয়েস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ অংশ নেন। বৈঠকে ছিলেন আইসিসির হেড অফ ইভেন্টস এবং লিগ্যাল অফিসার।

আইসিসির বোর্ডসভায় বাংলাদেশের সমস্যার সমাধানে ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধুমাত্র পাকিস্তান। বাকি ১৪জন প্রতিনিধি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার পক্ষে সায় দেন। তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ জন্য একদিন সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর দিয়েছে ক্রিকইনফো। প্রসঙ্গাত, নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

1

ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটার

2

অ্যাভাটারে গান গেয়ে মাইলি সাইরাসের হাতে আসছে যে আন্তর্জাতিক

3

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

4

১২ নির্দেশনা মেনে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে

5

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

6

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

7

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

8

শাহরুখের সামনে যে পোশাক পরতে ভয় পান করণ, ফাঁস বাদশার ‘গোপন ত

9

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য

10

ট্রাম্পের সঙ্গে নিজের নোবেল ভাগাভাগির আগ্রহ মাচাদোর, যা জানা

11

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা

12

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ

13

দশ টাকার জন্যও কারও কাছে যাব না: হাসনাত আব্দুল্লাহ

14

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

15

শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি

16

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

17

এপস্টেইন নথিতে নিজের নাম, যে ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লে

18

নেত্রকোনায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

19

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

20