Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই।  

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন তিনি।বিএনপির চেয়ারম্যান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে মানুষ তাদের কেড়ে নেওয়া অধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, দেশ পুনর্গঠনেরও নির্বাচন।

নারীদের নিয়ে তারেক রহমান বলেন, নারীকে কর্মের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড নিয়ে তিনি বলেন, কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছাতে চাই। এর মাধ্যমে সহজে ঋণ নেওয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষঋণ মওকুফ করতে চাই।

এনজিও থেকে ক্ষুদ্র ঋণ যেসব নেওয়া হয়েছে, সেসব সরকারের হয়ে জনগণের পক্ষ থেকে পরিশোধ করতে চাই। তারেক রহমান বলেন, এই এলাকা কৃষনির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াব তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করব, যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগিতা লাগবে।  
 
এ সময় জনগণের কিছু দাবি নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল, তাঁতশিল্প গড়ে তুলতে চাই। ক্যাডেট কলেজ করার দাবি আছে, সেই চেষ্টাও করা হবে। সমগ্র এলাকায় হিমাগার করে দিতে চাই। এই এলাকায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করারও প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনি জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনো লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কী করব। এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি। 

তিনি আরও বলেন, ২৪ সালে অভ্যুত্থান দিয়ে দেশকে রক্ষা করেছি। এখন দেশকে এগিয়ে নিতে হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখিনি কে কোন ধর্মের, ২৪-এও একই। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে, আগামীতেও তাই হবে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না। বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

1

জাতীয় দলে ফেরার ব্যাপারে নেইমারকে সতর্ক বার্তা আনচেলত্তির

2

ডিপিএম পদ্ধতিতে ইপিআই টিকা ক্রয়ে সরকারের অনুমোদন

3

জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার

4

বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

5

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা

6

নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টি মহাসচিবের খোলা

7

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়’

8

বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

9

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

10

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

11

মস্কোতে আবাসিক ভবনে রুশ জেনারেল গুলিবিদ্ধ

12

প্রবাসীরা ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল ফোন আনতে পারবেন, জানাল সর

13

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

14

দিল্লির পর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ

15

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব: যুবরা

16

রসিংটনের বিকল্প হিসেবে মোহাম্মদ হারিসকে আনছে চট্টগ্রাম

17

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

18

মিরকাদিমে ইলিশের ঝিলিক, দামও চড়া

19

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

20