Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক : সংক্ষিপ্ত ফরম্যাটে গিলের ফর্ম ভালো যাচ্ছে না। শেষ ১৮ ম্যাচের একটিতেও অর্ধশতক করতে পারেননি। তার জায়গা কেড়ে নিয়েছেন সৈয়দ মুশতাক আলী ট্রফি মাতানো ইশান কিশান। কিশান নিয়ম ভেঙে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। ২০২৩ সালের নভেম্বরের পর ভারতের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি। মুশতাক আলী ট্রফিতে ঝারখন্ডের হয়ে বইয়েছেন রানবন্যা।

কিশান হরিয়ানার বিপক্ষে ফাইনালে ব্যাট করেন তেড়েফুড়ে। ওপেনিংয়ে নেমে করেন ১০১ রান। ৪৯ বলে ৬ চার ও ১০ ছয়ে ইনিংস সাজান তিনি। তাতে হয়ে যায় একটি রেকর্ড। ঝারখন্ডের তোলা ২৬২ রান কোনো টি-২০ টুর্নামেন্টের ফাইনালের সর্বোচ্চ স্কোর। উইকেটরক্ষক ব্যাটার পুরো ১০ ইনিংসে করেন ৫১৭ রান, যা টুর্নামেন্ট সর্বোচ্চ। গড় ৫৭.৪৪, স্ট্রাইক ১৯৭.৩২। সবচেয়ে বেশি ছক্কা ও সবচেয়ে বেশি চারও তার। চার মেরেছেন ৫১টি, ছক্কা ৩৩টি। গৌতম গম্ভীর তাকে জাতীয় দলে না ডেকে পারেননি। 

প্রত্যাশিত বাকিদের সবাই স্কোয়াডে আছেন। জিতেশ শর্মার জায়গায় নেয়া হয়েছে রিঙ্কু সিংকে। যদিও সিং উইকেটকিপার নন। দলকে নেতৃত্ব দেবেন ফর্মহীন সূর্যকুমার যাদবই। দক্ষিণ আফ্রিকা সিরিজের চার ম্যাচে মাত্র ৩৪ রান করেছেন তিনি। ভারত বিশ্বকাপের দল ঘোষণা করা দ্বিতীয় দেশ। যদিও প্রথম হওয়া শ্রীলঙ্কা দিয়েছে প্রাথমিক দল। এই দুই দেশেই আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। ২০ দলের টুর্নামেন্টে ভারত আছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। শেষের দলটির বিপক্ষে ম্যাচ দিয়ে ৭ ফেব্রুয়ারি শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।

ভারতের বিশ্বকাপ দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহঅধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিশান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

1

টটেনহ্যাম বড় ক্লাব নয়: সাবেক কোচ

2

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

3

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

4

এস এ-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ফাফ ডু প্লেসি

5

দেশে ভূমিকম্প অনুভূত

6

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

7

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

8

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, ভিন্ন তালিকায় মেসি-রোনালদো

9

অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী

10

জাতি বর্তমানে কঠিন সময় পার করছে : ঢাবি ভিসি

11

পানির ৮০ ফুট গভীরে চলে গেছে বাসটি

12

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

13

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়

14

আজকের মুদ্রার রেট: ৮ জানুয়ারি ২০২৬

15

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

16

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

17

বাবার পথেই হাঁটছেন তারেক রহমান

18

ড্রোন-মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া

19

শ্রমবাজারে সনদ জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার নির্দেশ

20