Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

অরিজিতের গান আমার ‘প্লে লিস্ট’-এ সবার প্রথমে থাকে: বিরাট

স্পোর্টস ডেস্ক : একবার নয়, একাধিক বার তিনি মুক্তকণ্ঠে তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। তিনি অবসরে বা কাজের ফাঁকে অরিজিৎ সিংহের গানই শোনেন। ছবির গানের দুনিয়া থেকে শিল্পীর অবসরের কথা ঘোষণার পরে, তাঁকে ঘিরে তারকা ক্রিকেটার বিরাট কোহলির ভাললাগার রেশ ছড়িয়ে পড়ল এ ভাবেই।

আর, এ ভাবেই কোথাও যেন বিরাট মিশে গেলেন অরিজিতের বাকি অনুরাগীদের সঙ্গে। ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে টুকরো ঝলক। বিরাট কখনও অরিজিতের সঙ্গে তাঁর তোলা ছবি ভাগ করে নিয়েছেন। বিবরণীতে লিখেছেন, “এত বড় তারকা। তার পরেও এত মাটির কাছাকাছি। ওঁর কণ্ঠ মন্ত্রমুগ্ধের মতো শুনি। অরিজিতের গান সারা ক্ষণ আমার ‘প্লে লিস্ট’-এ সবার প্রথমে থাকে।” কখনও দেখা গিয়েছে, বিমান ধরতে যাওয়ার সময়েও গানে বুঁদ বিরাট।
 
 
 
জানিয়েছেন, হেডফোনে তখন অরিজিতের কণ্ঠ বেজেছে। প্রসঙ্গত, আগে বিরাটকে কখনও সে ভাবে কোনও গায়কের এ ভাবে মুক্তকণ্ঠে প্রশংসা করতেও শোনা যায়নি। স্বাভাবিক ভাবেই তাই ক্রিকেটারের পুরনো ভিডিয়ো ভাইরাল।
 
মঙ্গলবার রাত থেকে সমাজমাধ্যম তোলপাড় একটি খবরে। ছবির গানে আর কণ্ঠ দেবেন না অরিজিৎ। সমাজমাধ্যমে শিল্পী নিজে জানান এ কথা। বিনা মেঘে বজ্রপাত অনুরাগীমহলে। শিল্পী এ কথাও জানান, অনেক দিন ধরেই তাঁর মনে এই ভাবনা ছিল। কিন্তু কিছুতেই সাহস করে ঘোষণা করতে পারছিলেন না। এর বেশি যদিও তিনি কিছু বলেননি। একই ভাবে মুখ খোলেননি অরিজিতের বোন অমৃতা সিংহ বা তাঁর বাবা সুরিন্দর সিংহ বগ্গা।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ রেটিং পেল মাত্র দু’দিনেই শেষ হওয়া টেস্টের উইকেট

1

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

2

ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

3

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

4

দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

5

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৫

6

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

7

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

8

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

9

‘ইলিশ রক্ষাও বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়া উচিত’

10

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চায় ইংল্যান্ড

11

ভালো করতে পারেননি তাসকিন, তার দলও হেরেছে

12

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

13

ভারতের-রাজনীতিতে-বিজেপির-কৌশল-ও-কংগ্রেসের-বিপর্যয়:

14

বড়দিনে ফের মুখোমুখি দেব–শুভশ্রী

15

ম্যাচ না খেলা ক্রিকেটারদের নিয়ে যা বললেন শান্ত

16

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন ইস

17

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

18

সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা, আপিল বিভাগের রায়

19

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ জানালেন গুতেরে

20