Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।

আইসিসি বাংলাদেশকে জানিয়েছে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেললে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণে ভারতে খেলবে না জানিয়ে ম্যাচগুলো টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে।

এই অচলাবস্থা নিয়ে এ সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।’

আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর ৭ ফেব্রুয়ারি শুরু হবে। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!

1

পানির ৮০ ফুট গভীরে চলে গেছে বাসটি

2

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

3

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

4

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

5

যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর

6

শেখ হাসিনার রায় পরিবর্তনের সুযোগ নেই: খায়রুল কবির খোকন

7

পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

8

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

9

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

10

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

11

মার্কিন বন্দিশালায় দূষিত পানি, পচা খাবার দেওয়া হচ্ছে অভিবাসন

12

দুবাইয়ে ঐশ্বর্য-সালমান-সানিয়া-শাহরুখদের বিলাসবহুল আবাসন, দাম

13

সরকার পতনের এক বছর পরও দেশে ফেরা নিয়ে দোটানায় কেন নাগরিকরা?

14

শুধু মুসলমান বলেই ভয়াবহ পরিস্থিতির শিকার রোহিঙ্গারা

15

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

16

ফ্ল্যাটের সঙ্গে আরও এক কোটি টাকা পাবে হাদির পরিবার

17

ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটার

18

দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

19

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খস

20