Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর

নিউজ ডেক্স : যুক্তরাজ্য সরকার শরণার্থী নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন নীতি কার্যকর হলে দেশটিতে আশ্রয় নেওয়ার পর স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে শরণার্থীদের অপেক্ষা করতে হবে টানা ২০ বছর। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমানে যুক্তরাজ্যে শরণার্থীরা ৫ বছরের অনুমতিপ্রাপ্ত হয়ে থাকেন এবং এরপর তারা অনির্দিষ্টকালের জন্য বসবাসের আবেদন করতে পারেন।

যুক্তরাজ্য সরকার মনে করছে, অবৈধভাবে সাগরপথে দেশটিতে প্রবেশ ও আশ্রয় চাওয়ার হার কমাতে কঠোর নীতি প্রয়োজন। নতুন পরিকল্পনা অনুযায়ী— প্রথমে শরণার্থীদের সাময়িকভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে।এরপর নিয়মিতভাবে শরণার্থীর নিজ দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সবশেষ পরিস্থিতি নিরাপদ মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফিরে যেতে বলা হবে। নতুন নীতিতে সাময়িক বসবাসের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে আড়াই বছর করা হচ্ছে। এর পর থেকেই শরণার্থীদের স্ট্যাটাস নিয়মিতভাবে মূল্যায়ন করা হবে।

সানডে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে শাবানা মাহমুদ বলেছেন, ‘মানুষকে সতর্ক করার জন্যই এই সংস্কারের পরিকল্পনা। এখনই উদ্যোগ না নিলে দেশে আরও বিভাজন সৃষ্টি হবে।’যুক্তরাজ্যের নতুন নীতির ভিত্তি ডেনমার্কের কঠোর অভিবাসন আইন। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত দুই বছরের অস্থায়ী অনুমতি দেওয়া হয় এবং মেয়াদ শেষে পুনরায় আবেদন করতে হয়। লন্ডন একই ধরনের কঠোর কাঠামো অনুসরণ করতে চাইছে। নতুন নীতির সমালোচনা করেছে শরণার্থী কাউন্সিল। সংস্থাটির প্রধান নির্বাহী এনভার সোলোমন বলেছেন, ‘অভিবাসীদের বাধা না দিয়ে বরং তাদের ২০ বছরের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।

এটি যেকোনো মানুষের জন্যই বিশাল মানসিক চাপ তৈরি করবে।’যুক্তরাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী— গত মার্চ পর্যন্ত ১২ মাসে আশ্রয়ের আবেদন করেছেন ১ লাখ ৯ হাজার ৩৪৩ জন, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। সর্বশেষ সাত দিনে দেশটিতে পৌঁছেছেন ১ হাজার ৬৯ শরণার্থী। চলতি বছর এখন পর্যন্ত সাগরপথে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ। সরকারের নতুন পরিকল্পনা আগামী সপ্তাহেই ঘোষণা হওয়ার কথা। বিশ্লেষকদের মতে, কঠোর এ নীতি ভবিষ্যতেও যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাড়কাঁপানো শীতের মধ্যেই শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

1

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

2

‘পাকিস্তানের ক্রিকেট কমেডি সিরিয়াল হয়ে গেছে’

3

ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ

4

ভারতকে টেনে ১৬ ধাপ নামাল বাংলাদেশ

5

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভ

6

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

7

২০২৬ বিশ্বকাপে পা রাখল জার্মানি-নেদারল্যান্ডস

8

পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিত

9

তাসকিনের বিপক্ষে মোস্তাফিজের হাসি, দুজনের শিকার ৫ উইকেট

10

আজকের স্বর্ণের দাম: ৫ ফেব্রুয়ারি ২০২৬

11

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

12

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

13

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দ

14

মিরপুরের উইকেট নিয়ে আশাবাদী পাকিস্তানের কোচ

15

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

16

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

17

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

18

যেভাবে চিকিৎসক থেকে রাজনীতিতে এনসিপি নেত্রী মিতু

19

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

20