Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না ওমান

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে সমালোচনা চলছিল। টি-টোয়েন্টিতে যেখানে হরহামেশাই ২০০ বা তার বেশি রান হয়, এ সপ্তাহের রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল ১৬৩ রান। তিন দিন পর আজ ভিন্ন ভেন্যুতে খেলতে নেমে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ওমানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে লঙ্কানরা।

৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে হেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল। পাল্লেকেলেতে আজ আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা যখন ২২৫ রান করে ফেলে, ম্যাচের ফল সেখানে অনেকটাই নির্ধারিত হয়ে যায়। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ওমান হেরে যায় ১০৫ রানে।দুই ম্যাচ হেরে বিশ্বকাপে সুপার এইটে ওঠার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে।
 
২২৬ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৫.৫ ওভারে ৩ উইকেটে ৩৬ রানে পরিণত হয় ওমান। চতুর্থ উইকেটে মোহাম্মদ নাদিম ও ওয়াসিম আলি ৩৬ বলে ৪২ রানের জুটি গড়েন। ১২তম ওভারের পঞ্চম বলে ওয়াসিমকে ফিরিয়ে জুটি ভাঙেন মাহিশ তিকশানা।
 
 
 
২০ বলে ২৭ রান করা ওয়াসিমের বিদায়ে ওমানের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৪ উইকেটে ৭৮ রান। তিনি আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২০ রান করেছে দলটি। চার নম্বরে নামা নাদিম ৫৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা ও তিকশানা দুটি করে উইকেট নিয়েছেন। তিকশানা ৪ ওভারে খরচ করেন ১১ রান।
 
পাল্লেকেলেতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওমানের অধিনায়ক যতিন্দর সিং। আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রান করেছে শ্রীলঙ্কা। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেছেন কুশল মেন্ডিস। ৪৫ বলের ইনিংসে ৭ চার মেরেছেন। ৬০ ও ৫০ রান করেছেন পবন রত্নায়েকে ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যাঁর মধ্যে লঙ্কান অধিনায়ক ২০ বলে ২ চার ও ৫ ছক্কায় করেন ৫০ রান। ওমানের জিতেন রামানাদি ৪ ওভারে ৪১ রানে নিয়েছেন ২ উইকেট।
 
২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। আজ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়ের কীর্তি গড়ল লঙ্কানরা। সর্বোচ্চ ১৭২ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা ১৯ বছর আগে। জোহানেসবার্গে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দেওয়া ২৬১ রানের লক্ষ্যে নেমে ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল কেনিয়া।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক ধারায় ফিরতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

1

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

2

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

3

আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে

4

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা

5

বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খব

6

৪১তম টেস্ট সেঞ্চুরিতে পন্টিংয়ের যে রেকর্ডে ভাগ বসালেন রুট

7

জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

8

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরা

9

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

10

ইরানে হামলায় মার্কিন প্রস্তুতি শেষের দিকে

11

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লেন অভিষেক-গিল জুটি

12

বিশ্বকাপের আগমুহূর্তে নিপাহ আতঙ্কে কাঁপছে ভারত

13

নির্বাচন উপলক্ষে ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

14

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন, মোট মৃত্যু ৩২৬

15

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যু নেই

16

৬০ বছর বয়সে কত টাকার মালিক সালমান খান?

17

এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!

18

উষ্ণ সমুদ্র, অতিবৃষ্টিই এশিয়ায় ভয়াবহ বন্যার কারণ : বিজ্ঞানীর

19

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

20