Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভারত চতুর্থ টি-টোয়েন্টিটি জিতেছে ৪৮ রানে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার এটা দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির। এই ফরম্যাটে ২০২২ সালে নিউজিল্যান্ডের কাছে অলআউট হয়েছিল সর্বনিম্ন ১১১ রানে। জিতে ভারত ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে। ৮ নভেম্বর গাব্বায় পরের ম্যাচে অস্ট্রেলিয়া না জিততে পারলেই তাদের সিরিজ নিশ্চিত হবে।

অভিষেক শর্মার ক্যারিয়ার স্ট্রাইকরেট ১৯০ ছুঁইছুঁই। এই সিরিজজুড়েও তা-ই দেখিয়ে আসছিলেন তিনি। কিন্তু আজ পারলেন না। ২১ বল খেলে আউট হয়েছেন ২৮ রান করে। শুধু অভিষেক নয়, বড় রান আসেনি কারো ব্যাট থেকেই। সর্বোচ্চ ৪৬ রান করা শুভমান গিল ব্যাট করেছেন ১১৮-এর কম স্ট্রাইকরেটে। শিভম দুবে প্রমোশন পেয়ে আজ নেমেছিলেন তিন নম্বরে। অভিষেকের পর আউট হয়ে যান তিনি। 

অধিনায়ক সূর্যকুমার যাদবের ১০ বলে ২০ ও অক্ষর প্যাটেলের ২২ বলে ২১ রানের ক্যামিওতে ভারত পায় ৮ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ৩টি করে উইকেট নেন, প্রথমজন ২১ ও দ্বিতীয়জন ৪৫ রান খরচায়। লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝপথে ব্যাটিংয়ে ধস নামে। শেষের ২১ রান তুলতে তারা হারায় ৫ উইকেট। ২৪ বলে সর্বোচ্চ ৩০ রান করেন মার্শ। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩, প্যাটেল ও দুবে ২টি করে উইকেট পান।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ৪ আসনে ভোট পড়েছে ৭৩ শতাংশ, চলছে গণনা

1

অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের ম

2

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

3

যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজ

4

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

5

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার ৩ গোলে হার, ম্যাচ শেষে হাতাহাতি

6

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

7

পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাট

8

হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপালও

9

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

10

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

11

ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত

12

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল

13

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার

14

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

15

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল

16

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

17

আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর

18

নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত

19

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

20