Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফের বিয়ের পিঁড়িতে ‌‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি

বিনোদন ডেস্ক : ২০২৪ সালের অক্টোবরে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সেবোঝে নার মাধ্যমে জনপ্রিয় পাওয়া অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান—ডিসেম্বর বা জানুয়ারির গোড়ার দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে নায়িকাকে। পাহাড়ে ছুটি কাটানো হোক বা পোষ্যের সঙ্গে সময় কাটানো, দুজনেই একসঙ্গে সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন।

নিজেদের প্রেমের সম্পর্ককেই এবার বিয়েতে রূপ দিতে চলেছেন এই জুটি। শুধু দিনক্ষণই নয়, কোথায় বসবে বিয়ের আসর তাও নাকি ইতোমধ্যেই ঠিক করে ফেলেছেন দুজনে। রিসেপশনের পরিকল্পনাও শেষ। এবার শুধু চার হাত এক হওয়ার পালা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। সেই অনুষ্ঠানটি হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে।

বিনোদন দুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। এর আগে অল্প বয়সেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা। কিন্তু সেসম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। সেই বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

1

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

2

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

3

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত

4

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

5

খেলা ফের শুরু, চলছে ব্যাটিং তাণ্ডব

6

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

7

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

8

গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

9

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

10

ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি

11

খামেনির মৃত্যুর পরও টিকে আছে ইরানের শাসনব্যবস্থা, কিন্তু কয়দ

12

উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ধোঁয়াশা

13

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই দলের চেয়ারম্যান গোহর

14

মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন ল্যাভ

15

সীমান্তে চীন–রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পালটা যে পদক্ষেপ নিল

16

যে দেশে পুরুষের অভাবে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

17

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

18

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রত্যাখ্যান করে যা জা

19

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন

20