Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তর শীতের মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী পাঁচ দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

অধিদপ্তরটি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ৪ আসনে ভোট পড়েছে ৭৩ শতাংশ, চলছে গণনা

1

একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

2

এবার হচ্ছে না জাপানের বিখ্যাত ‘চেরি ব্লসম’ উৎসব

3

গবেষণায় পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্

4

বিশ্বকাপের আগে বিপদে ভারত

5

সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবে ছ

6

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বললেন হরভজন

7

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জোবাইদা

8

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয় : তৌহিদ হোসেন

9

২২ হাজার কোটিতে বেঙ্গালুরুর মালিকানা বদল

10

প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

11

নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান

12

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

13

১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

14

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

15

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

16

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

17

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে: ইরান

18

শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী

19

দুই মাস পর দেশে ফিরলেন সামিরা মাহি, যাত্রাপথে ‘অপ্রত্যাশিত ব

20