Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন উপলক্ষে ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আগে, ভোটের দিন ও পরবর্তী সময়ে নির্বাচনি অপরাধ দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মনোনয়ন দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুইদিন মিলিয়ে মোট পাঁচদিনের (১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত) জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হলো।

তারা ১৯৭২ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করবেন। প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত নির্বাচনি অপরাধের বিষয়ে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে দায়িত্ব পালনের জন্য এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া

1

২৯ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

2

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

3

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার

4

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

5

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

6

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

7

যে কারণে পদ হারালেন বিএনপির দুই নেতা

8

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ভারত

9

আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, তালিকায় স

10

ইসরাইলের শীর্ষ মন্ত্রী রন ডারমারের পদত্যাগ

11

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন: প্র

12

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

13

জয়ের ক্যারিয়ারসেরা ইনিংসে স্বপ্নের মতো দিন বাংলাদেশের

14

ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি

15

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের

16

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

17

যে ৭ কারণে রোজা ভেঙে যায়

18

অপু বিশ্বাস-বুবলীর বিপরীতে অভিনয় প্রসঙ্গে যা বললেন সজল

19

সর্বোচ্চ রেটিং পেল মাত্র দু’দিনেই শেষ হওয়া টেস্টের উইকেট

20