Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাস-বুবলীর বিপরীতে অভিনয় প্রসঙ্গে যা বললেন সজল

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা আব্দুন নূর সজল বর্তমানে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। আরেকটি নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন অভিনেতা। এ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি নিজের কাজের ব্যস্ততা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সজল। 

তিনি বলেছেন, দেখতে দেখতে বছর শেষ হয়ে আসছে। এ বছর বেশ কিছু ভালো কাজ করেছি। বছরের শেষ মাসেও নতুন সিনেমার শুটিং শুরু করব। সজল ও বুবলী জুটির আরেক সিনেমার নাম ‘শাপলা শালুক’। এটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি প্রথমবারের মতো একসঙ্গে দুজনে সিনেমা করছি। বোঝাপড়াটা বেশ ভালো। কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল।’

অন্যদিকে প্রথমবারের মতো অভিনেতা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সজল। চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু করবেন এ তারকা জুটি। সিনেমার নাম ‘দুর্বার’। এ সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এ প্রসঙ্গে সজল বলেন, ‘দুর্বার’ সিনেমা মূলত থ্রিলার ঘরানার। এতে অনেক চমক থাকবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

 অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা বলেন, অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন। তার অভিজ্ঞতা অনেক। চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা রিহার্সাল করেছি। ভীষণ আন্তরিক। সংলাপ কীভাবে দিতে হয়, তা বেশ ভালো বোঝেন। খুব সহযোগিতাপরায়ণ এবং তার জানার জায়গা বেশি। প্রসঙ্গত, সজল চলতি বছর মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমার কথাও তুলে ধরেন। সেখানে তার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। এ সিনেমার কন্যা গানের জন্য এখনো প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। সব মিলিয়ে বছরটি ভালো কেটেছে তার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্

1

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

2

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

3

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

4

যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা

5

এমপি হয়েও সরকারি হলে শো পাননি দেব

6

ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি

7

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

8

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মা

9

পরিবারকে সময় দিতে ‘শিগগিরই’ অবসর নেবেন রোনালদো

10

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

11

নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ না হওয়ার কারণ জানাল তিতাস

12

হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর

13

নিন্দুকদের কথা পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই দেশে

14

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

15

ওই রাতে পুলিশের নিষ্ক্রিয় থাকার ব্যাখ্যা দিল ডিএমপি

16

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জোবাইদা

17

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

18

বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম: পূজা চেরি

19

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

20