Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

যতক্ষণ বেঁচে থাকব, দেশবাসীকে ছেড়ে যাবো না

ডেক্স নিউজ : অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানাল লাখ লাখ মানুষ।অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী করে নিয়ে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে  মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন বায়তুল মোকারর জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক। 

খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ ও বিজয় সরণি এলাকায়। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠছে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন, গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকার নানা মুহূর্ত বড় পর্দায় তুলে ধরে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরের আগ থেকেই বিজয় সরণি সংলগ্ন এলাকা থেকে জানাজাস্থল ও আশপাশের এলাকায় স্থাপিত একাধিক জায়ান্ট স্ক্রিনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। প্রিয় নেত্রীর এসব বক্তব্য শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেছে। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন, আবার কেউ নীরবে দাঁড়িয়ে শুনছেন প্রিয় নেত্রীর কণ্ঠ।

মাইকে প্রচারিত বক্তব্যগুলোর মধ্যে রয়েছে— ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশ, দেশের মাটি-মানুষ আমার সবকিছু। কাজেই আমি দেশের বাইরে যাবো না। ’‘আমি যতক্ষণ বেঁচে থাকবো, দেশবাসীকে ছেড়ে যাবো না।’—এই লাইন শুনেই অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

খালেদা জিয়ার প্রচারিত বক্তব্যের মধ্যে আরও রয়েছে, ‘আমরা সকলকে বন্ধু হিসেবে দেখতে চাই। তবে, কেউ যদি বন্ধু বেশে প্রভু হতে চায়, সেটা আমরা মেনে নেবো না। আমরা স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছি। এখন যদি দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করা লাগে, আমরা করবো।’

‘দেশ বিক্রি চলবে না হাসিনার। দেশ রক্ষা করতে হবে ইনশাআল্লাহ।’‘আমি যেমন থাকি, যেখানেই থাকি— কিন্তু দেশবাসীকে ছেড়ে যাবো না। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা আমাকে আলাদা করে দেবেন না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

1

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

2

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

3

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর

4

সরকারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, পাকিস্তানকে সতর্ক করল তা

5

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষো

6

যে শর্তে মানলে ফের ইসরাইলে অস্ত্র রপ্তানি করবে জার্মানি

7

বড়দিনে ফের মুখোমুখি দেব–শুভশ্রী

8

কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে বদলি

9

আজকের খেলার সূচি

10

গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত

11

২০২৬ বিশ্বকাপে পা রাখল জার্মানি-নেদারল্যান্ডস

12

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বললেন হরভজন

13

মরক্কোয় দুটি চারতলা ভবন ধসে মৃত্যু ১৯

14

টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা বিকৃত হচ্ছে : শিক্ষামন্ত্রী

15

সড়কে হেনস্তার শিকার অহনা

16

আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

17

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মে

18

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

19

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

20