Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

যে শর্তে মানলে ফের ইসরাইলে অস্ত্র রপ্তানি করবে জার্মানি

নিউজ ডেক্স : ইসরাইলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী ২৪ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে দেশটি ইসরাইলে আবারও অস্ত্র পাঠানো শুরু করবে। তবে জার্মানি জানিয়েছে, এ সিদ্ধান্ত গাজা যুদ্ধবিরতি কার্যকর ও বৃহৎ পরিসরে মানবিক সহায়তা প্রদানের ওপর নির্ভর করবে। জার্মানি বলছে, গাজায় স্থিতিশীল যুদ্ধবিরতি ও সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেন, ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

পাশাপাশি টেকসই শান্তির প্রচেষ্টা ও গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি পাওয়ার বিষয়টিও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তিনি জানান, প্রতিটি অস্ত্রের রপ্তানি অনুমোদন কেস-টু-কেস বা আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবে বার্লিন। সরকারের আরেক মুখপাত্র জানান, ইসরাইল ও হামাসের মধ্যে বর্তমান যুদ্ধবিরতিই এই সিদ্ধান্তের মূল ভিত্তি। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট সবপক্ষ যুদ্ধবিরতির চুক্তি মেনে চলবে, বিশেষ করে যুদ্ধবিরতি বজায় রাখবে।

যার অর্থ, বৃহৎ পরিসরে মানবিক সহায়তা প্রবাহ অব্যাহত রাখতে হবে এবং পুরো প্রক্রিয়া যেন চুক্তি অনুযায়ী সুশৃঙ্খলভাবে এগোয়, তা নিশ্চিত করতে হবে।  এর আগে গাজা যুদ্ধের কারণে গত ৮ আগস্ট জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের নির্দেশ দেন। ইসরাইল পূর্ণমাত্রার স্থল অভিযান ও গাজায় সহায়তা সরবরাহ বন্ধের ঘোষণা দিলে বার্লিন এই নিষেধাজ্ঞা আরোপ করে। এদিকে, ইউরোপীয় মানবাধিকার সংস্থা ইসিসিএইচআর অভিযোগ করে আসছে, জার্মানির এসব অস্ত্র রপ্তানি আন্তর্জাতিক চুক্তি, বিশেষ করে গণহত্যা প্রতিরোধবিষয়ক জেনেভা কনভেনশন লঙ্ঘন করে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

1

যে কারণে ‘ডিম্বাণু’ সংরক্ষণের কথা ভাবছেন অভিনেত্রী

2

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

3

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহি

4

কপিল শর্মাকে সতর্ক করলেন প্রিয়াঙ্কা চোপড়া

5

পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সক্ষম হয়েছে: ডিএমপি কমিশনা

6

এবার কোন দেশে কত ঘণ্টা রোজা হবে

7

রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়

8

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

9

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর : ইসি সচিব

10

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

11

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি

12

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

13

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

14

নিজেই নিজেকে ‘মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন ট্রাম্প!

15

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীত

16

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

17

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

18

সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

19

তারেক রহমান চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র

20