Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজেই নিজেকে ‘মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ২০১৮ সালের ডিসেম্বরে ইরাকে মার্কিন সেনাদের দেখতে আকস্মিক সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সফরের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকেই ‘কংগ্রেশনাল মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জর্জিয়ার রোম শহরে এক বক্তব্যে ট্রাম্প তার ইরাক সফরের স্মৃতিচারণ করে এমন বক্তব্য দিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন, ‘আমি ইরাকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি অত্যন্ত সাহসী ছিলাম। এতটাই সাহসী যে নিজেকেই কংগ্রেশনাল মেডেল অব অনার দিতে চেয়েছিলাম।’
 
তিনি আরও বলেন, “আমি আমার লোকদের জিজ্ঞেস করেছিলাম, ‘আমি কি নিজেকে কংগ্রেশনাল মেডেল অব অনার দিতে পারি?’”তবে ট্রাম্প স্বীকার করেন, এই সম্মাননা এম সেনাদের দেওয়া হয়েছে, যারা প্রকৃত যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখিয়েছেন এবং অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন।
 
ট্রাম্প বলেন, ‘আমি বলেছিলাম, নিজেকে দিলে সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। একদিন আইনটা পরীক্ষা করে দেখব। জানেন তো, আমি মজা করছি।’
‘কংগ্রেশনাল মেডেল অব অনার’ কে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক পদক হিসেবে বিবেচনা করা হয়। এটি কেবল সেসব সেনাসদস্যদের দেওয়া হয়, যারা যুদ্ধে অসাধারণ বীরত্ব ও আত্মত্যাগের নজির স্থাপন করেন।
 
প্রায় চার কোটি মার্কিন সেনাসদস্যের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৫২৮ জন এই সম্মান পেয়েছেন। বর্তমানে জীবিত পদকপ্রাপ্তের সংখ্যা মাত্র ৬১। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প আরও দাবি করেছিলেন যে, তিনি ‘অমীমাংসিত সাতটি যুদ্ধ’ সমাধান করায় ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য।
 
সূত্র: আনাদোলু এজেন্সি 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে

1

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

2

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

3

আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন

4

উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনি

5

পে-স্কেল নিয়ে সবশেষ যে ইঙ্গিত মিলল

6

নতুন শর্ত দিয়েছে ক্রিকেটাররা, খেলতেও প্রস্তুত

7

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খে

8

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

9

যেসব খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়

10

ইরান তার প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে, দাবি ট্রাম্পের

11

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

12

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

13

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে ‘নিশি’

14

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

15

ঢাকা-১৯ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ডা: সালাউদ্দিন বাবু

16

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

17

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

18

নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস

19

নতুন মৌসুমে নতুন রেকর্ডের হাতছানি মেসির সামনে

20