Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’, কোন জেলায় শীত কেমন অনুভূত হবে

ডেস্ক নিউজ : রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শৈত্যপ্রবাহ কনকন দেশের সব জেলাকে স্পর্শ করবে না, তবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জনপদে শৈত্যপ্রবাহের তীব্র কামড় অনুভূত হবে। অর্থাৎ দেশের অন্তত তিন-চতুর্থাংশ এলাকা এই ‘কনকন’-এর কবলে পড়তে যাচ্ছে।

সময়সূচি ও সক্রিয়তা

শৈত্যপ্রবাহ ‘কনকন’-এর প্রভাব মূলত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। তবে এর সবচেয়ে ভয়াবহ বা অধিক সক্রিয় রূপ দেখা যাবে ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে। অর্থাৎ, নতুন বছরের শুরুটা হবে কনকনে শীতের মধ্য দিয়ে।

কোথায় কেমন শীত? (অঞ্চলভিত্তিক পূর্বাভাস)

সর্বাধিক সক্রিয়: রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এই শৈত্যপ্রবাহের তাণ্ডব সবচেয়ে বেশি থাকবে। বেশ সক্রিয়: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলে শীতের তীব্রতা থাকবে প্রবল।

কম সক্রিয়: বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা এই তালিকায় থাকলেও দেশের উপকূলীয় অঞ্চল, ঢাকা শহর এবং পার্বত্য জেলাগুলোতে (কক্সবাজার, বান্দরবান) সরাসরি কোনো শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
 

পারদ নামবে যেখানে

শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, নওগাঁ, যশোরসহ এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা +৬ থেকে +৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এসব এলাকায় শীতের প্রভাব আগে শুরু হবে। অন্যদিকে রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা +৭ থেকে +৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। খুলনা, বরিশাল ও সিলেটের কিছু এলাকায় পারদ +৯ থেকে +১০ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস দেয়া হয়েছে।

কুয়াশাবেল্ট ও বৃষ্টিহীন আকাশ

শৈত্যপ্রবাহ শুরুর প্রথম ২-৩ দিন দেশজুড়ে ‘কুয়াশাবেল্ট’ বা ঘন কুয়াশার দাপট থাকবে। এর ফলে সড়ক ও নৌ-যোগাযোগ বিঘ্নিত হতে পারে। তবে এরপর কুয়াশা কিছুটা হ্রাস পেয়ে দিনের বেলা রোদের দেখা মিলতে পারে। সবচেয়ে স্বস্তির খবর হলো, এই পুরো সময়ে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে আকাশ থাকবে মূলত শুষ্ক।

ঢাকা ও উপকূলীয় অঞ্চলের অবস্থা

প্রযুক্তিগত বা খাতা-কলমের হিসাবে ঢাকা শহর ও উপকূলীয় এলাকায় শৈত্যপ্রবাহের তকমা না লাগলেও, এসব এলাকায় তাপমাত্রা +১০ থেকে +১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। ফলে শৈত্যপ্রবাহ না থাকলেও হাড়কাঁপানো শীতের অনুভূতি থেকে রেহাই পাচ্ছেন না রাজধানীবাসী।
 

বিশেষ সতর্কতা

শৈত্যপ্রবাহ ‘কনকন’-এর প্রভাবে তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়তে পারে। বিশেষ করে নদী অববাহিকায় রাতে ও ভোরে দৃষ্টিসীমা কমে আসবে। প্রাকৃতিক কারণে এই শৈত্যপ্রবাহের তীব্রতা বা সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে বলে প্রতিবেদনে নোট দেয়া হয়েছে। শিশু ও বৃদ্ধদের জন্য বাড়তি সতর্কতা এবং মহাসড়কে চালকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতি

1

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

2

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির সিরি 'আ'র ম্যাচ

3

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ফাওয়াদ-মাহিরার ‘নীলোফর’

4

আরিয়ানের সঙ্গে নাম জড়ানো কে এই সুন্দরী লারিসা

5

ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা

6

৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমি

7

জাপানে ভয়াবহ তুষারপাতে দুর্ঘটনার কবলে অর্ধ-শতাধিক গাড়ি, নিহত

8

বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের

9

নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কী?

10

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

11

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে জিতলেন নাসীরুদ্দীন পাটওয়ার

12

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

13

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

14

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

15

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

16

প্রত্যাবর্তনের পর ইতিহাস গড়েছেন যেসব বিশ্বনেতা

17

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

18

ডিটওয়াহর তাণ্ডবে শ্রীলঙ্কায় ১২৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩০

19

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর : ইসি সচিব

20