Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬তম আসর চলছে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ইংল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া ফাইনালের আগেই ছিটকে গেল।

১৯৯৮ সালে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ইংল্যান্ড। এরপর ২০২২ সালে ফাইনালে উঠলেও ভারতের বিপক্ষে হেরে যায় ব্রিটিশরা।গতকাল জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড।

দলকে ফাইনালে তুলে দেওয়ার ম্যাচে ১০৭ বলে ১৪টি চার আর এক ছক্কায় ১১০ রানের ইনিংস খেলেন অধিনায়ক টমাস রিউ। তার একার লড়াইয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড। এছাড়া ৪০ রান করেন ক্যালেব ফ্যালকনার।

টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক ওলিভার প্যাকের সেঞ্চুরির পরও ৪৭.৩ ওভারে ২৫০ রানে  অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে ৮৮ বলে ১০টি চার আর এক ছক্কায় ১০০ রান করেন ওলিভার। এছাড়া ৪৭ রান করেন নীতেশ স্যামুয়েল। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

2

পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

3

আজ জিতলেই শনিবার ফাইনালে খেলবে জিম্বাবুয়ে

4

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

5

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

6

‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এ কে কোন পুরস্কার জিতলেন?

7

রোজার নিয়ত— বিধান ও সময়

8

কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্কের পুনর্গঠন

9

টেস্টের ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড, দুই ইনিংসেই জোড়া সেঞ্চু

10

উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনি

11

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

12

বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

13

শুরুর আগেই সুপার এইটের জন্য যে কঠিন সমীকরণের সামনে পাকিস্তান

14

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

15

গাজা আজ ক্ষুধার শহর

16

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

17

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

18

ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন

19

ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

20