Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, আশাবাদী ফাহিম

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকা অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ যথেষ্ট ভালো করবে বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, ‘আমার মনে হয় এটা বলা খুব কঠিন। কারণ শুধু আমরাই খেলবো না, অন্য দলগুলো খেলবে। তবে একটা বোধহয় ভালো দিক যে, খেলাটা যেখানে হচ্ছে সেই কন্ডিশনগুলো আমাদের জন্য খুব অপরিচিত না। আমরা ওখানে খেলেছি সবসময়। তা না হলেও আমরা মোটামুটি অনুমান করতে পারি কী ধরনের কন্ডিশনে খেলা হবে। সেটা আমাদের জন্য কিছুটা ইতিবাচক।’

ফাহিম আরও বলেন, ‘আশা করছি যে, প্রথম টার্গেট হবে পরবর্তী রাউন্ডে যাওয়া। সেটা আমরা পারবো, আমি খুবই আশাবাদী। এরপর ধীরে ধীরে টুর্নামেন্টে আমরা কিভাবে নিজেদের অ্যাডজাস্ট করি আমাদের মানসিকতা কেমন থাকে, এটার উপর অনেকটা নির্ভর করবে। আমাদের এখন দলে বেশ কিছু খেলোয়াড় আছে, যারা ম্যাচ জেতাতে পারে। স্কিলফুল খেলোয়াড়ের সংখ্যা এখন অনেক বেড়েছে এবং সেটা একটা আশার কথা। যদি ওরা ঠিক ফর্মে থাকে মোমেন্টামটা ধরতে পারে, শুরুটা ভালো করতে পারে আমার মনে হয় আমরা যথেষ্ট আশাবাদী হতে পারি।’

বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের ৩ ম্যাচ কলকাতায় ও বাকি ১ ম্যাচ মুম্বাইয়ে। এই দুই ভেন্যুর উইকেট বিবেচনায় বিপিএলে কিউরেটরদের নির্দেশনে দেওয়া হবে কিনা? প্রশ্নে ফাহিম বলেন, ‘না, আমার মনে হয় যেখানেই খেলা হোক না কেন, টি-টোয়েন্টি সবখানেই বোধহয় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই হয়।

আমরা বিশ্বকাপ না থাকলেও কিন্তু উদ্দেশ্য থাকতো যে, যতটা সম্ভব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট করতে চাই এবং সেখানে যেন সুযোগ থাকে ১৮০ কিংবা ২০০ রান করার সুযোগ থাকে। করতে পারলো কিনা, সেটা অন্য ব্যাপার। কিন্তু উইকেটে যেন সেই সুযোগটা থাকে। সেরকমই করার চেষ্টা ডেফিনেটলি হবে।’

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

1

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

2

আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

3

শেখ হাসিনার নাম কেন মাথায় ঘোরে, জানালেন স্নিগ্ধ

4

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধা

5

অমর্ত্য সেনও নাগরিকত্ব যাচাইয়ের মুখে

6

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

7

আল ইত্তিহাদ ছাড়ার গুঞ্জন বেনজেমার!

8

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

9

জুলাই সনদ সরকারের এজেন্ডা নয়: আলী রীয়াজ

10

নাসীরুদ্দীন ও তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালন

11

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

12

বায়তুল মোকাররমে শহীদ খামেনির গায়েবানা জানাজা

13

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্ট

14

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী

15

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

16

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

17

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

18

ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ৩ অঞ্চলে বিভক্ত, ঝুঁকিমুক্ত

19

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

20