Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

অমর্ত্য সেনও নাগরিকত্ব যাচাইয়ের মুখে

আন্তর্জাতিক ডেস্ক : নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রমের আওতায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এর ফলে তাকে নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে বলে জানা গেছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি জনসভা থেকে বিষয়টি প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি। 

তিনি বলেন, ‘বীরভূমে আসতে আসতে শুনলাম, এসআইআর-এর আওতায় নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন, যিনি নোবেল সম্মাননা পেয়ে বিশ্বে সুনাম অর্জন করেছেন, তাকে এসআইআর-এর নোটিশ পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকেও নোটিশ পাঠানো হয়েছে। যিনি ক্রিকেটে বিশ্বে অবদান রেখেছেন, বিশ্বকাপ খেলে দেশের নাম উজ্জ্বল করেছেন, তাকেও এসআইআর-এ নোটিশ পাঠিয়েছেন। হায় রে পোড়া কপাল, ভাবা যায়।’ 

সূত্রের বরাতে জানা গেছে, কবি জয় গোস্বামী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী (দেব), অভিনেতা কৌশিক ব্যানার্জিসহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকেও এসআইআর শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প

1

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

2

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

3

বিড়াল-কুকুরের ভাইরাল ভিডিও: বিনোদনের আড়ালে পোষ্যদের নীরব যন্

4

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক, সেদিন কী ঘটেছিল?

5

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

6

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

7

ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

8

গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত

9

কোনো দলকে দিয়ে আমাদের ডাকবেন, সেটি সঠিক হচ্ছে না

10

ভারতের-রাজনীতিতে-বিজেপির-কৌশল-ও-কংগ্রেসের-বিপর্যয়:

11

নতুন ডেলিভারি শিখেছেন নাসুম আহমেদ

12

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রর কাজ কী

13

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

14

স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প?

15

বিশ্বকাপের আগে হামজাদের ফিফা উইন্ডোতে আমন্ত্রণ

16

যে ২০ আসন পেলো বাংলাদেশ খেলাফত মজলিস

17

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

18

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

19

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

20