Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফিন অ্যালেনের দ্রুততম সেঞ্চুরির হাত ধরে নিউজিল্যান্ড ফাইনালে ওঠে। পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে আসা দক্ষিণ আফ্রিকা প্রথম সেমিফাইনালে পরিণত হয় নখদন্তহীন বাঘে।

বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়ী হয় নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড।

মুম্বাইয়ে সূর্যকুমারদের যাদবদের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, তারা তথ্যের ওপর নির্ভর করেই ভারতকে হারানোর ছক কষছেন। যদিও ম্যাচে ব্রুক এগিয়ে রেখেছেন ভারতকেই।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিনই ভারতের কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, তিনি একেবারেই তথ্য-পরিসংখ্যানে পাত্তা দেন না। ব্যক্তিগত প্রতিভাই তার কাছে আসল। ইংল্যান্ড ঠিক উল্টোটাই করছে। ভারতকে হারাতে ভরসা রাখছে তথ্যে।

ইংল্যান্ডের প্রস্তুতির ব্যাপারে প্রশ্ন করা হলে ব্রুক বলেছেন, আমরা হাতে অনেক তথ্য পেয়েছি। অনেক ভিডিও রয়েছে। দেখতে হবে ওদের ব্যাটাররা কোথায়, কোন দিকে শট খেলে। আমরা জানি, কাদের বিরুদ্ধে আমাদের লড়াই। বোলারদের এমন ভাবে তৈরি করতে চাই, যাতে ভারতের ব্যাটারদের যতটা সম্ভব ব্যস্ত রাখে ওরা। ভারতই খুবই ভালো দল। বিভিন্ন বোলারের সঙ্গে মানিয়ে নিতে পারে। আমাদের চেষ্টা হবে ওদের অস্বস্তিতে ফেলা।

ঘরের মাঠে খেলার কারণেই সেমিফাইনালে ভারত এগিয়ে থাকবে বলে মনে করেন ব্রুক। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন, ম্যাচে ‘যে কোনো কিছুই’ হতে পারে। ব্রুক বলেন,  ভারতের বিরুদ্ধে একটা ঐতিহ্যশালী মাঠে খেলতে নামার সুযোগ পেয়ে স্বপ্নপূরণ হয়েছে আমাদের। আমরা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে নামব।

এখন পর্যন্ত নিখুঁত পারফরম্যান্স উপহার দিতে পারিনি। হয়তো কালই (বৃহস্পতিবার) সেই খেলা দেখতে পাওয়া যাবে। খোলা মনে, সাহসী ক্রিকেট খেলতে চাই আমরা। তিনি বলেন, আমার মতে, বিশ্বকাপের শুরু থেকেই ট্রফি জেতার দাবিদার ভারত। ওরা ঘরের মাঠে খেলছে। দেশের দর্শক রয়েছে এবং বাকিদের চেয়ে ভালো মাঠগুলো চেনে। তবে টি-টোয়েন্টি অঘটনের খেলা। যে কোনো কিছুই হতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

1

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

2

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

3

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

4

ঘাটতি বাড়ছে, তবুও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৫৪ হাজা

5

তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আ

6

নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত

7

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

8

দেশের অর্থনীতিতে বাড়ছে বাণিজ্য ঘাটতির চাপ

9

সুরক্ষা জাল ছাড়াই ১৬৬৭ ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারো

10

পাক ব্রিগেড নিয়ে ট্রল বলি অভিনেতাদের

11

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

12

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

13

খালেদা জিয়া: যে জীবন বিপ্লবের, প্রতিরোধের

14

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি

15

আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

16

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

17

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

18

বহুল আলোচিত ‘বোর্ড অব পিস’ কী?

19

সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

20