Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিলিকে এলভিস প্রিসলির সঙ্গে তুলনা বাটলারের

স্পোর্টস ডেস্ক : এএফসি নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের। চীনের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে মিলি আক্তারের। বাংলাদেশ শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে গেলেও মিলির চোখধাঁধানো গোলকিপিং বেশ প্রশংসিত হচ্ছে। তরুণ এই গোলকিপার অনেকটাই মার্কিন কিংবদন্তি গায়ক এলভিস প্রিসলির মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। কোরিয়া ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন বাটলার।

এদিন মিলির প্রশংসায় বাটলার বলেন, ‘গোলকিপার মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং সে যে আগে খেলেনি, তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না।’

 

বাটলার আরও যোগ করেন, ‘চীন ম্যাচের আগে ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক। আমাকে এই সিদ্ধান্তের কোনো কৈফিয়ত দিতে হবে না (মিলিকে একাদশে নেওয়া)। আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে গোলকিপিংয়ে বড় সমস্যা আছে, যা নিয়ে কাজ করা দরকার। এটা করা আমার কাজ নয়; আমি যা করতে পারি, তা হলো নতুনদের খুঁজে বের করা এবং মিলির মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার মতো সাহসী হওয়া।’

মিলির প্রশংসায় বাংলাদেশ কোচ বলেন, ‘সে এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল, কারণ তার উচ্চতা আছে (৫ ফুট ৬ ইঞ্চি), হাত ভালো এবং দারুণ একটা চরিত্র। সবচেয়ে বড় কথা, সে একটি সুশৃঙ্খল পরিবেশ থেকে এসেছে; কারণ, সে একজন সৈনিক এবং অনেকেই এই বিষয়টি জানে না।’গ্রুপ পর্বে চীনের পর উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচেও কোচের পরিকল্পনায় থাকতে পারেন মিলি আক্তার। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈশভোজে অংশ নিয়ে যা বললেন ভুটানের প্রধানমন্ত্রী

1

পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

2

উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

3

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

4

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

5

আত্মগোপন শেষে প্রকাশ্যে এলেন মাচাদো

6

ইকরার মৃত্যুতে আলভীসহ এক অভিনেত্রীর নামে মামলা

7

আমিরসহ জামায়াতের শীর্ষ নেতারা এগিয়ে

8

উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি

9

আজকের মুদ্রার রেট: ৮ জানুয়ারি ২০২৬

10

ঐকমত্যের বাইরে কিছু ছাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখর

11

১৪ বোতল মদ ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ

12

লাতিন আমেরিকার চার দেশের শুল্ক কমানোর সিদ্ধান্ত ট্রাম্পের

13

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

14

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

15

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

16

প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

17

আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্

18

নিকোলাস মাদুরোকে আটক করা দুর্ধর্ষ ‘ডেল্টা ফোর্স’ আসলে কী?

19

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

20