Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউরোপের বিরুদ্ধে গিয়ে এশিয়ায় ঝুঁকছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি সম্পদ ইউরোপে সরবরাহ কমিয়ে দিতে চায় রাশিয়া। নতুন বাজার হিসেবে এশিয়াকে নজরে রেখেছে মস্কোর সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি বিবেচনায় নিতে নির্দেশও দিয়ে রেখেছেন।

পুতিনের মতে, ইউরোপ ইতোমধ্যেই রাশিয়ার গ্যাস ও এলএনজি ক্রয়ে ধাপে ধাপে নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করছে। ২০২৭ সালের মধ্যে এটি পুরোপুরি বন্ধ করার সম্ভাবনা রয়েছে।

মস্কোতে রুশ সম্প্রচারমাধ্যম ভিজিটিআরকে—কে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানিয়েছেন, রাশিয়ান জ্বালানি ইউরোপে সরবরাহ বন্ধ করে সেগুলো এশিয়ার বাজারে পাঠানোর সম্ভাবনা নিয়ে সরকারকে ভাবতে নির্দেশ দেবেন।

পুতিন বলেন, ইউরোপ নিজেই ধীরে ধীরে রাশিয়ার জ্বালানি সম্পদ পুরোপুরি ত্যাগ করার পরিকল্পনা করছে। তারা এখনো বলছে—রাশিয়ার গ্যাস কেনার ওপর নতুন বিধিনিষেধ আনবে, যার মধ্যে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস)ও রয়েছে। এক মাসের মধ্যে, অর্থাৎ ২৪ তারিখ পর্যন্ত সময় দিয়ে ২৫ তারিখ থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে। আর ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পর্যন্ত যেতে পারে।

পুতিন তাই নতুন বাজারের দিকে ঝুঁকেছেন, এখন নতুন বাজার খুলছে। তাই হয়তো আমাদের জন্য বেশি লাভজনক হবে ইউরোপীয় বাজারে সরবরাহ বন্ধ করে সেই নতুন বাজারে যাওয়া এবং সেখানে নিজেদের অবস্থান শক্ত করা।

তিনি দাবি করেন, তার এই বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। পুতিন বলেন, এটা আসলে চিন্তা করা মাত্র। তবে আমি অবশ্যই সরকারকে আমাদের কোম্পানিগুলোর সঙ্গে মিলে বিষয়টি নিয়ে কাজ করতে বলব। রাশিয়া সবসময়ই তাদের অংশীদারদের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী ছিল এবং ভবিষ্যতেও থাকবে। 

বর্তমান জ্বালানি সংকটের জন্য ইউরোপীয় কর্তৃপক্ষের ভুল নীতি দায়ী বলে মনে করে রাশিয়া। বিশেষ করে ‘গ্রিন এজেন্ডা’ বা পরিবেশ নীতির অপব্যবহার এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা পরিস্থিতিকে জটিল করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের স্বর্ণের দাম: ২৮ জানুয়ারি ২০২৬

1

গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

2

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চে

3

স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরান, সহায়তার জন্য প্রস্তুত যুক্তরাষ

4

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

5

নওগাঁয় হাদি হত্যার বিচার দাবিতে কফিন নিয়ে এসপি বাসভবন ঘেরাও

6

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

7

নেত্রকোনায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

8

সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে

9

পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

10

২৫ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

11

শাহিদপত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন?

12

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

13

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

14

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

15

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

16

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

17

দিল্লির পর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ

18

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

19

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

20