Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে শহীদ খামেনির গায়েবানা জানাজা

ডেস্ক নিউজ : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটের চত্বরে জাতীয় বিপ্লবী পরিষদ এ গায়েবানা জানাজার আয়োজন করে। এতে ইমামতি করেন প্রিন্সিপাল মুফতি শাহাবুদ্দিন তালুকদার।

এর আগে উত্তর গেটে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খোমেনী ইহসান বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম ষড়যন্ত্র বৃহত্তর ইসরাইল প্রকল্পের চূড়ান্ত পর্যায় শুরু হয়ে গেছে। এখন মুসলমানেরা ঐকবদ্ধ না হলে সুন্নি আরব দেশগুলো দখল করে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে যাবে।

তিনি বলেন, ইসরাইল ও আমেরিকা প্রথমে জাতীয়তাবাদী মুসলিম নেতা শহীদ ইয়াসির আরাফাত, শহীদ সাদ্দাম হোসেন ও শহীদ মোয়াম্মার গাদ্দাফিকে হত্যা করেছে। তখন সুন্নী ও শিয়া নেতারা চুপ ছিল। এখন শিয়া নেতা শহীদ হাসান নাসরুল্লাহ ও শহীদ আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো। এখনো সুন্নিরা চুপ আছে।  তবে ইসরাইল ইরানকে দখল করবে না বরং শিয়া নেতাদের হত্যা করে অগ্নিপূজারি মুশরিক ও নাস্তিকদের ক্ষমতায় বসাবে। কিন্তু তারা বৃহত্তর ইসরাইল গড়তে সুন্নি আরবদেরই দখল করবে।

সাইয়েদ কুতুব ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির শহীদী মৃত্যুতে আল্লাহর শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, ৮৬ বছর বয়সেও আমেরিকা ও ইসরাইলের কাছে মাথা নত না করে প্রিয় রাহবার শাহাদতের পথ বেছে নিয়ে মুসলমানদের বিজয়ী করে গেছেন। আবদুস সালাম শিয়া, সুন্নি, সালাফি, সুফিবাদী ও লিবারেল নির্বিশেষে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে সব মুসলমানকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান৷

সমাবেশে প্যান ইসলামিক মুভমেন্টের নেতা শাহ আবদুল আজিজ, পিস পাবলিকশন্সের প্রকাশক রফিকুল ইসলাম, পিপল অ্যাকশন কমিটির মুহাম্মদ নাসির হোসেন, জালালুদ্দিন রুমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহিম ফেরদৌস, দলের আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আবদুস সালাম ও গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, মাদরাসা-ই-আলীয়ার আহ্বায়ক রাকিব মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেনদেন কমলেও বাজার মূলধন হাজার কোটি টাকা

1

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

2

বাবার লড়াইয়ের ময়দানে কন্যারা: ঠাকুরগাঁওয়ে নজর কাড়ছেন নিঝর ও

3

উত্তরবঙ্গকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ

4

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

5

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

6

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

7

‘বিশ্বকাপে এসো না, তোমরা মার খাবে’- পাকিস্তানকে খোঁচা ভারতের

8

বছরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এলো ৭৭ কোটি ডলার

9

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

10

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ

11

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

12

ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি

13

নির্বাচনে প্রার্থীদের কর সেবায় এনবিআরের বিশেষ হেল্প ডেস্ক

14

আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরা

15

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

16

আইএমডিবির শীর্ষে, ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আহান-অনীত

17

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

18

ইসরাইলের শীর্ষ মন্ত্রী রন ডারমারের পদত্যাগ

19

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

20