Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ফল তখন কার্যত নির্ধারিত,বাকি কেবল রেফারির শেষ বাঁশির অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে ডান দিক থেকে বক্সে দারুণ এক ক্রস বাড়ান নাওয়াফ। গোলমুখে দৌড়াতে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো হঠাৎ থেমে গিয়ে শরীর ঘুরিয়ে শূন্যে উঠে নেন অসাধারণ এক বাইসাইকেল কিক। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেলেও জালে পাঠানো থেকে ঠেকাতে পারেননি। এরপরই কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে রোনালদো করেন তার সেই চিরচেনা উদযাপন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য দৃষ্টিনন্দন গোল উপহার দিয়েছেন রোনালদো। সৌদি প্রো লিগে আল নাসর ও আল খালিজের ম্যাচে পাওয়া এই গোলটি সেই তালিকায় নতুন সংযোজন। ৪০ বছর বয়সেও তার এমন অভিনব গোল আবারও প্রমাণ করে ফিটনেসে তিনি এখনও টপ ক্লাস। গোলটি মনে করিয়ে দেয় সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে তার সেই বিখ্যাত বাইসাইকেল কিকের কথা।

রোববার ঘরের মাঠে আল নাসর ম্যাচটি জিতেছে ৪-১ গোলে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদো গোলটি করেন। এর আগে জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে একটি করে গোল করেন। হাজার গোলের মাইলফলকের দিকে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার মোট গোল এখন ৯৫৪। চলতি সৌদি প্রো লিগে ৯ ম্যাচে করেছেন ১০ গোল।

লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল সতীর্থ ফেলিক্স, এক গোল বেশি করে। ৯ ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিসহ ৩ দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

1

এএফপির প্রতিবেদন: বাংলাদেশের নির্বাচন ঘিরে সম্পর্কের পরীক্ষা

2

কোচের বিদায়ে রশিদের আবেগাপ্লুত বার্তা

3

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০০

4

বিশ্বের বৃহত্তম ‘রাষ্ট্রহীন’ জাতি, কারা এই কুর্দি?

5

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

6

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

7

৭৮ কোটি টাকায় ১২৫০০ টন চিনি কিনবে সরকার

8

কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্কের পুনর্গঠন

9

ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্

10

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

11

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

12

দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

13

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

14

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

15

আটদিনে প্রবাসী আয় এলো ৯১৯৮ হাজার কোটি টাকা

16

ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার অধিকার রা

17

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

18

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল

19

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

20