Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

আটদিনে প্রবাসী আয় এলো ৯১৯৮ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ : চলতি নভেম্বর মাসের প্রথম আটদিনে দেশে এসেছে ৭৫ কোটি ৪০ লাখ ডলার মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশী মুদ্রায় যাার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতিদিন গড়ে দেশে আসছে ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১১৫০ কোটি টাকার প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরের প্রথম আটদিনে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ৪০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৬০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার।

২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ শতাংশ।

এর মধ্যে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার এসেছে।

অন্যদিকে ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল। যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

1

অস্ট্রেলিয়ায় ২৬০০ বছরের মিশরীয় বিড়ালের মূর্তি চুরি, নাটকীয়ভা

2

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলার ঘটনা

3

অন্তবর্তীকালীন সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছান

4

ভেনেজুয়েলা এখন শাসন করছে কে, সামনে কী ঘটতে চলেছে?

5

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

6

নভেম্বরের ৮ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

7

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান ক

8

‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

9

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

10

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

11

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

12

২৮ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

13

ক্যাটরিনা-ঐশ্বরিয়ার সঙ্গে কী মিল রয়েছে ওয়ামিকার ?

14

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

15

আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

16

পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন

17

ওসমান হাদিকে হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের ব

18

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা

19

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান

20