Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব

ডেস্ক নিউজ : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (১৯ এপ্রিল) সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব দেওয়া হয়। অতীতে তেলের দাম কমানোর সময় যে অনুপাতে ভাড়া কমানো হয়েছিল, সেই একই সূত্র মেনে এবার ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, বিআরটিএ সদর দপ্তরে অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে গোপনে ভাড়া বাড়ানোর বৈঠক করা হচ্ছে। তিনি বলেন, এর আগে ডিজেলের দাম তিন টাকা কমানোর সময় কিলোমিটার প্রতি ভাড়া তিন পয়সা কমানো হয়েছিল। এবার প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় ভাড়া ১৫ পয়সার বেশি বাড়ার সুযোগ নেই। মালিক সমিতির সুবিধার্থে আমলাতন্ত্রকে ব্যবহার করে অতিরিক্ত ভাড়া বাড়ানো হলে তা জনরোষ তৈরি করবে বলেও তিনি সতর্ক করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিগত সরকারের সময় মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের প্রভাবে একচেটিয়া ভাড়া নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রী স্বার্থ রক্ষায় বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধির সমানুপাতে যাত্রী ও ভোক্তা অধিকার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণের জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। এ লক্ষ্যে আজ বিকেলে সড়ক পরিবহন ও সেতু এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

1

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

2

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট

3

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

4

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

5

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

6

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

7

দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত

8

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

9

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আ

10

কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনি হাওয়া

11

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

12

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চে

13

লিটনের পর হৃদয়কেও নিল রংপুর

14

পাকিস্তান-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

15

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বাম জোট

16

আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে সব দল

17

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজ

18

নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ হেমা-কঙ্গনার

19

বাড়িতে গোলাপজাম তৈরির সহজ রেসিপি

20