Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাড়িতে গোলাপজাম তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : যেকোনো উৎসব বা খুশির দিনে ভোজনরসিক বাঙালির মিষ্টি খাওয়ার ঐতিহ্য সেই প্রাচীনকাল থেকে প্রচলিত। তবে দোকানের মিষ্টির চেয়েও বাড়িতে তৈরি মিষ্টি বহুগুণে সুস্বাদু ও স্বাস্থ্যকর হতে পারে যদি আপনি সঠিক উপায়ে তা তৈরি করতে পারেন। 

তাই আসুন জেনে নিই, ঝটপট গোলাপজাম তৈরির সহজ একটি রেসিপি। এ রেসিপির মাধ্যমে বাড়িতে গোলাপজাম তৈরির জন্য আপনার মূল উপাদান হিসেবে সুজির প্রয়োজন হবে।

রেসিপি

যা প্রয়োজন: বাড়িতে এই মিষ্টি তৈরির জন্য আপনার প্রয়োজন হবে এক কাপ সুজি, দুই কাপ তরল দুধ, আধা কাপ গুঁড়া দুধ, আধা কাপ চিনির গুঁড়া (শিলপাটায় পিষে তৈরি করুন), তেজপাতা ৪টি, এলাচের গুঁড়া ১/৪ চা-চামচ, দারুচিনি ২টি, পরিমাণমতো ঘি, সিরার জন্য চিনি ৩ কাপ, তেল ৩ কাপ। 

যেভাবে তৈরি করবেন: প্রথমে সুজি মিক্সিতে দিয়ে একদম মিহি করে নিন। এরপর চুলায় কড়াই বসিয়ে গরম করে তাতে সব সুজি দিয়ে দিন। মাঝারি আঁচে সুজি একটু নেড়ে নিন। এক মিনিট নাড়াচাড়া করলেই হবে। তবে ভেজে একেবারে লাল করে ফেলবেন না।

এবার তাতে তেজপাতা, দুধ ও গুঁড়া চিনি ঢেলে দিন এবং এক চা-চামচ ঘি দিন। কম আঁচে ভালোভাবে মিশিয়ে নিন। ঘনঘন নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন সুজি পুরো দুধটাকে টেনে নিয়েছে এবং ড্রাই হয়ে এসেছে।এ অবস্থায় প্লেটে সুজি ঢেলে হালকা ঠান্ডা করে নিন। তারপর হাত দিয়ে মেখে নিন ভালো করে। এবার হাতে ঘি মেখে গোল বল আকারের করে সুজি তেলে লাল করে ভেজে নিন। 

অন্য পাত্রে সিরা তৈরি করতে তিন কাপ চিনি ও ৩ কাপ পানি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে অপেক্ষা করুন। সিরা ঘন হলে মিষ্টিগুলোকে সিরার মধ্যে দিয়ে আবারও একটু হালকা গরম করে নিতে হবে। এরপর ১ ঘণ্টা সিরার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু নরম তুলতুলে লাল গোলাপজাম।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট নৌকায় ফের ব্রিটেনমুখী অভিবাসীরা, অভিবাসন বিতর্ক তুঙ্গে

1

বাবাকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট, মুহূর্তে ভাইরাল

2

যেসব নির্দেশনা আল্লাহর পথে ফিরে আসার শেষ ডাক

3

মিরপুরের উইকেট নিয়ে আশাবাদী পাকিস্তানের কোচ

4

ভারত সিরিজ না হওয়ায় নারী বিসিএলের ফরম্যাটে পরিবর্তন

5

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

6

ঢাকা-১১ আসনে ১৬ কেন্দ্রের ফলে এগিয়ে নাহিদ ইসলাম

7

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উ

8

আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

9

ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

10

সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আ.লীগ নেতার জামিন

11

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

12

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

13

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

14

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি : রুমিন ফ

15

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

16

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

17

বছরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এলো ৭৭ কোটি ডলার

18

‘পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ এখন পর্যন্ত কি করেছে’

19

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

20