Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১১ আসনে ১৬ কেন্দ্রের ফলে এগিয়ে নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন ও কেন্দ্রভিত্তিক প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৬টি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪৫। এর মধ্যে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩৮ ভোট। এবং ধানের শীষ প্রতীকের বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৮ হাজার ২০৭ ভোট।

প্রাথমিক এই ১৪ কেন্দ্রের হিসেবে দেখা যাচ্ছে, এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম ১ হাজার ৮৩১ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমকে পেছনে ফেলেছেন। শুরু থেকেই এই আসনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল, যা এখন বাস্তব রূপ নিচ্ছে।

এদিকে সকাল থেকেই রামপুরা, বাড্ডা ও সংলগ্ন এলাকাগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষ করে তারুণ্যনির্ভর দল ও জোটগুলোর প্রার্থীরা ভোটারদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। যদিও এম এ কাইয়ুম এই এলাকার পরিচিত মুখ, তবে তরুণ নেতা নাহিদ ইসলামের শাপলা কলি প্রতীকের পক্ষে বড় একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে।
 
এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে।

মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

1

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

2

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

3

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

4

বড় বড় মাছের মেলা

5

আদালতের নির্দেশে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হবে :

6

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

7

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

8

জাতীয় দলে সাকিবকে ফেরানো নিয়ে সবশেষ যা জানাল বিসিবি

9

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

10

বন্ধ শ্রমবাজার খোলা স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় হ্রাসের সম্মতি

11

মক্কায় গেছেন পূর্ণিমা

12

ভারতে ট্রলারসহ ১৫ বাংলাদেশি জেলে আটক

13

শেফালি-দীপ্তির ব্যাটে ফাইনালে দ. আফ্রিকাকে শক্ত চ্যালেঞ্জ জা

14

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

15

আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কা

16

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

17

গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আ

18

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত

19

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

20