Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন: রিজভী

নিউজ ডেক্স : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জাতীয় পর্যায়ের জনপ্রিয় নেতা হিসেবে বাংলাদেশের যেকোনো আসন থেকেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা রাখেন। জনগণের ব্যাপক সমর্থন ও আগ্রহের কারণে তারেক রহমানের জন্য আসন কোনো বাধা নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের রাজনীতিতে একটি বড় অনুপ্রেরণার নাম। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য নেতা।

তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করার বিষয়ে রিজভী বলেন, রাজধানী ঢাকা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। সে কারণে রাজনৈতিক কৌশলগত দিক থেকেও ঢাকা থেকে নেতৃত্ব দেওয়া স্বাভাবিক ও যৌক্তিক। তবে তারেক রহমানের জনপ্রিয়তা সারা দেশে বিস্তৃত হওয়ায় তিনি চাইলে দেশের যে কোনো আসন থেকেই নির্বাচন করে বিজয়ী হতে পারেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, জনগণের উচ্চ প্রত্যাশা ও দাবি রয়েছে তারেক রহমানকে নির্বাচনের মাঠে সরাসরি দেখতে। তার অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভোটারদের মধ্যে আশার সঞ্চার করবে বলেও মন্তব্য করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অ

1

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

2

গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

3

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

4

বিশ্বকাপে আমিরুলের হ্যাটট্রিক কোরিয়াকে রুখে দিলো বাংলাদেশ

5

সত্যিই পরিবর্তন চাইলে নেতৃত্বকে যুবসমাজে উন্মুক্ত করতে হবে এ

6

নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইত

7

ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন

8

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

9

স্বাধীনতার ৫৪ বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশ

10

উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনি

11

রমজানে সুস্থ থাকতে জরুরি খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতনতা

12

‘তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পা

13

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা

14

বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

15

ধুরন্ধরের দাপটে 'কেজিএফ ২' -এর রেকর্ড ভাঙল

16

'অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না'

17

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিস

18

কোনো দলকে দিয়ে আমাদের ডাকবেন, সেটি সঠিক হচ্ছে না

19

ভারি খাবারের পর মিষ্টি নাকি টকদই-কোনটি ভালো?

20