Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

কাল পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

ডেস্ক নিউজ : পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আগামীকাল মঙ্গলবার রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া আট দল। এই কর্মসূচিতে হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

তিনি যোগ করেন, ‘আমরা দেশব্যাপী সমাবেশের ডাক দিতে পারতাম। তবে আগামীকাল শুধু রাজধানী ও আশপাশের জনবল নিয়েই সমাবেশ হবে। এতে যদি সরকার বুঝতে পারে, তাহলে আশা করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে।’তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের চতুর্থ পর্ব শেষ হয়ে পঞ্চম পর্ব চলমান। গত ৬ তারিখ আমরা স্মারকলিপি দিয়েছি।

একই সঙ্গে ১১ নভেম্বর আমরা গণসমাবেশ ঘোষণা করেছিলাম। আমরা জনগণের কিছু মৌলিক দাবি নিয়ে আন্দোলন করছি। এটা কোনো জোট নয়, এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম।’বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা বলেছে, তারা জামায়াতের ডাকে সাড়া দেবে না। উনারা এটা প্রকাশ্যে বলে দিয়েছেন।

আমরাও প্রকাশ্যে বলে দিলাম, উনারা আমাদের ডাকুক, আমরা অবশ্যই সাড়া দেব। আমরা আলোচনা এবং আন্দোলন উভয় চেষ্টা অব্যহত রাখব।’হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা জনদুর্ভোগ সব সময় এড়িয়ে চলার চেষ্টা করছি। এটা আন্দোলনের একটা চলমান কর্মসূচি। দুর্ভোগের কথা আমরা বিবেচনা করেছি। আমাদের কর্মসূচির সময় ২ থেকে ৪টা।’

ঐকমত্য কমিশনের আলোচনা বিফলে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলোচনা ভেস্তে যায়নি। আলোচনার মাধ্যে একটি চার্টার তৈরি হয়েছে এবং স্বাক্ষরিত হয়েছে। মূলত সনদ নিয়ে নয়, সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংকট তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গণভোট সংবিধানে ছিল, ফ্যাসিস্টরা বাদ দিয়েছে। যারা সংবিধানে গণভোট নেই বলে বলছেন, তারা ফ্যাসিস্টের কাজকে সমর্থন করছে। সংবিধানে ৫ বছর পর নির্বাচনের কথা আছে। তাহলে কি সংবিধান অনুযায়ী ২০২৬ সালে নির্বাচন হওয়ার কথা? বর্তমান সরকারও তো সংবিধান অনুযায়ী ক্ষমতা পায়নি।’

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

1

আইএমডিবির শীর্ষে, ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আহান-অনীত

2

ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল

3

জহির রায়হান নিখোঁজের পর অভাবে গাছের পাতা খেয়েছি :

4

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

5

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার দৌড়ে হাকিমি-সালাহ-ওসিমেন

6

বিএনপি জামায়াতকে ঘিরে জোটের বলয়, কারা কার সঙ্গে যাচ্ছে?

7

ঐকমত্যের বাইরে কিছু ছাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখর

8

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস

9

ভোটারপ্রতি কত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী, জানা গেল

10

বাঁধনহারা অভিনেত্রী বাঁধন ফিরে পেলেন নতুন রূপ

11

‘বুম্বাদা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছেন, গাইড করেছেন’

12

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

13

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত

14

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

15

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

16

৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

17

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

18

আক্রমণভাগের শক্তি বাড়াতে ঘানার উইঙ্গারকে দলে নিলো সিটি

19

প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

20