Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিযোগ নিয়ে থানায় অভিনেত্রী মনিরা মিঠু

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় রাজধানীর উত্তরায় তুরাগ থানায় অভিযোগ দায়ের করেন মিঠু। মামলার প্রস্তুতিও নিচ্ছেন অভিনেত্রী।

জানা যায়, আজই দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় হামলার শিকার হন অভিনেত্রীর বড় ছেলে উপন্যাস। একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে সজোরে ধাক্কা দেয় তাদের গাড়ি। এর প্রতিবাদ জানিয়ে ওই গাড়ি আটকাতে গেলে দুর্বৃত্তরা উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
 
 এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন,আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। লিখিত অভিযোগ নিয়ে রাজধানী উত্তরার তুরাগ থানায় এসেছি। মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বিস্তারিত জানাব। তুরাগ থানার ডিউটি অফিসার সানজিদা বলেন, মনিরা আক্তার মিঠু থানায় এসেছেন। আমরা তার অভিযোগ শুনছি।

অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। এদিকে চোখের সামনেই ছেলের রক্তাক্ত চোখের ছবি আর বিধ্বস্ত গাড়ির দৃশ্য দেখে ভেঙে পড়েছেন অভিনেত্রী। তিনি জানান, দুর্বৃত্তরা তার ছেলেকে রাস্তায় ফেলে পিটিয়ে রক্তাক্ত করে সে মুহূর্তের ভিডিও তার কাছে রয়েছে।

অভিনেত্রী আরও জানান, অভিযুক্তদের ব্যবহৃত ঢাকা মেট্রো-ঘ সিরিয়ালের গাড়ির নম্বর শনাক্ত করা গেছে। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ এলাকায় এমন ধৃষ্টতাপূর্ণ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : উপদেষ্টা

1

নতুন বছরের প্রথম ২৪ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

2

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

3

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

4

ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান: খাম

5

ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

6

‘ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার’

7

শেরপুরে হচ্ছে না গণভোট, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন : ইসি

8

নিকোলাস মাদুরোকে আটক করা দুর্ধর্ষ ‘ডেল্টা ফোর্স’ আসলে কী?

9

সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

10

বিশ্বকাপের আগে বিপদে ভারত

11

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে

12

আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে: মির্জা

13

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ন

14

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ

15

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

16

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

17

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহম

18

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

19

শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

20