Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

স্পোর্টস ডেস্ক : ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই ঘটনার পরই বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরে। আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও বাংলাদেশের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে।

মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা যাওয়ায়, বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিসিবি। যে কারণে বাংলাদেশ দলের সকল ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলংকায় স্থানান্তরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে, পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে দল পাঠাবে না। 

এই সিদ্ধান্তের আলোকে, বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বাংলাদেশের সকল ম্যাচ ভারতের শ্রীলংকায় স্থানান্তরের জন্য অনুরোধ করেছে। প্রসঙ্গ, দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের সবশেষ নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

 মোস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। কলকাতার মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলা থেকে শুরু করে মোস্তাফিজুর রহমানকে হুমকি দেন তারা। এমনকি ফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেন তারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধবিরতি: সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান চার দেশের

1

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

2

ঢাকা-৮: কত ভোট পেলেন মেঘনা আলম

3

আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেয়ার আশ্বাসের অভিযোগ

4

বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খান

5

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

6

জাতি বর্তমানে কঠিন সময় পার করছে : ঢাবি ভিসি

7

২০২৫ সাল: উত্থান-পতনে টালমাটাল স্বর্ণের বাজার

8

কত ভোট পেলেন তাসনিম জারা

9

শিডিউল নেই শাকিবের, কবে আসছে ‘তুফান ২’?

10

বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

11

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

12

শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী

13

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

14

স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

15

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

16

৫৯ বছরে মা হলেন তিনি

17

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান

18

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খস

19

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

20