Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কত ভোট পেলেন তাসনিম জারা

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়ছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। 

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে হাবিবুর রশিদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।  জাবেদ মিয়ার তুলনায় ৫৭ হাজার ৭৫২ ভোট এবং তাসনিম জারার তুলনায় ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন হাবিবুর রশিদ।

এ আসনে পোস্টাল ভোটসহ ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬৯ হাজার ৩৫৬ জন। ভোট দিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬৮১ জন। বাতিল হয়েছে ৩ হাজার ৯৯৩টি ভোট। ফলে বৈধ ভোট দাঁড়ায় ২ লাখ ১৭ হাজার ৬৮৮টি। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮২৭ ভোট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

1

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

2

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

3

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় ‘বায়রন’র তাণ্ডব, ১৪ জনের প্রাণহানি

4

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী র

5

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল না বাড়ল?

6

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প

7

হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর

8

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

9

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

10

তানজানিয়ার কিলিমানজারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

11

তাইওয়ান নিয়ে চীন-জাপান বিরোধ জাতিসংঘ পর্যন্ত গড়ালো, কারণ ক

12

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

13

খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা ইরানের

14

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ন

15

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

16

ঢাকায় ভূমিকম্পে বড় ধাক্কার ভয়, কী বলছেন বিশেষজ্ঞরা

17

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

18

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

19

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল

20