Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা ও এর জেরে মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেনা প্রত্যাহার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

নিউইয়র্ক টাইমস বলছে, কাতারের আল উদেইদ থেকে কয়েকশ সেনা সরিয়ে নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এটি। এখানে প্রায় ১০ হাজার সেনা রয়েছে। এছাড়া বাহরাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। সেখানে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরের দফতর রয়েছে।
 
এই দুই দেশ ছাড়াও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি রয়েছে। ইরান ও আশপাশের অঞ্চলের দায়িত্বে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
 
সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি করতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময় বেঁধে দেয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরসকে লেখা চিঠিতে এ পাল্টা হুমকি দেয় তেহরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়ার সাথে সামরিক মহড়ায়

1

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

2

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

3

৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গল

4

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

5

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

6

আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কা

7

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

8

একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের

9

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

10

আশা ভোসলের কথা শুনেই কী জীবনের সেরা সাফল্য পেয়েছেন রেখা?

11

বাড়িতে গোলাপজাম তৈরির সহজ রেসিপি

12

তিন বিভাগে বৃষ্টির আভাস

13

১৪ বোতল মদ ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ

14

আইসিসির আসল চেহারা উন্মোচন করল উইজডেন

15

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

16

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ভারত

17

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

18

বাবরের অধিনায়কত্বে মুগ্ধ অস্ট্রেলিয়ান তারকা

19

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল

20