Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’, জানালেন তারেক রহমান

ডেস্ক নিউজ : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সকল স্তরের নাগরিকের আন্তরিক প্রার্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে, বর্তমান সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ লাভের তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি। তবে বলেছেন—এক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত।

বাংলাদেশ সময় আজ (শনিবার) সকালে তারেক রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই পরিস্থিতি তুলে ধরেন। তার স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা তৈরি করে।তারেক রহমান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, খালেদা জিয়া বর্তমানে ‘গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সকল নাগরিক আন্তরিকভাবে দোয়া করছেন।
 

তিনি লেখেন, সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। 

দেশ ও বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন জানিয়ে তিনি বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করার বিষয়টি স্ট্যাটাসে উল্লেখ করেন।

স্ট্যাটাসের সবচেয়ে স্পর্শকাতর অংশটি ছিল তার নিজের দেশে ফেরা এবং মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা নিয়ে। তারেক রহমান লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তিনি এই স্পর্শকাতর বিষয়টি বিস্তারিত বর্ণনার সুযোগ সীমিত বলে উল্লেখ করেন। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে তার এই প্রত্যাশা পূরণে দেরি হচ্ছে বলে ইঙ্গিত দেন।

 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

1

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

2

তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

3

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা

4

শেফালি-দীপ্তির ব্যাটে ফাইনালে দ. আফ্রিকাকে শক্ত চ্যালেঞ্জ জা

5

জীবননগরের ঐতিহ্যবাহী মাটির ভাঁড় শিল্প কেন বিলুপ্তির পথে?

6

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

7

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনান

8

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

9

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের বোর্ড বিলুপ্ত

10

টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

11

পাকিস্তানি তারকার পার্টিতে পুলিশের হানা, গ্রেফতার ৫১

12

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

13

গুজব-বিভ্রান্তি ঠেকাতে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

14

গণতান্ত্রিক ধারায় ফিরতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

15

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

16

আইজিপি হিসেবে আজ বাহারুলের শেষ দিন?

17

যখন অবসর নিতে চেয়েছিলেন নেইমার

18

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

19

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

20