Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানান, নতুন নিয়ম কার্যকর হলে খোলা স্থানে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। কেবল লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে।

তিনি বলেন, নতুন বিধিনিষেধ সবার জন্য প্রযোজ্য হবে এবং কেউ নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে কিংবা শাস্তির ধরন কী হবে—তা এখনো স্পষ্ট করা হয়নি।

এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশ রাজ্যে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। বিহারের নতুন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন বিধিনিষেধ আরোপের পথে রাজ্য সরকার।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারি খাবারের পর মিষ্টি নাকি টকদই-কোনটি ভালো?

1

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের রানের পাহাড়

2

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

3

নাহিদ রানার বোলিং তোপে পেশোয়ারের রেকর্ড জয়

4

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

5

পদ্মায় ধরা পড়ল ১০ কেজির আইড়, দাম কত জানেন?

6

হিজবুল্লাহকে অস্ত্র ছেড়ে সংলাপে বসার পরামর্শ দিয়েছি: পোপ লিও

7

যে পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান জানাল ইসলামিক ফাউন্ডেশন

8

ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতি

9

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপ

10

আজ ইকবালের অতিথি রোজিনা

11

গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

12

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

13

কমলো এলপি গ্যাসের দাম

14

যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খাম

15

রুপার ভরিতে কত বাড়ল

16

পাকিস্তান দলে রিজওয়ানকে বাইরে রেখে রদবদলের আভাস

17

প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত

18

একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

19

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানল সিরিয়া

20