Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেক্স : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে গেছে উত্তর জনপদের ঠাকুরগাঁওয়ে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।

​​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামি আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।  ফলে হাই-ভোল্টেজ এই আসনে ত্রিমুখী বা বহুমুখী লড়াইয়ের প্রেক্ষাপট এখন থেকেই তৈরি হতে শুরু করেছে।

​​সংশোধিত তফশিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে আগামী ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে। দায়ের হওয়া আপিলগুলোর ফয়সালা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। কোনো প্রার্থী চাইলে ২০ জানুয়ারির মধ্যে তার মনোনয়ন সরিয়ে নিতে পারবেন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে আসল কাউন্টডাউন। 

​আগামী ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা কোমর বেঁধে নামবেন প্রচারের ময়দানে। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে সেই প্রচারের পালা। সব শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট যুদ্ধে নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের ভাগ্য। 

 আপাতত মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ হওয়ার খবরে জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে খুশির হাওয়া, তবে ভোটের পাটিগণিতে শেষ হাসি কে হাসবেন- তার সিদ্ধান্ত দেবে ঠাকুরগাঁওয়ের জনতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা...’, হাসপাতালে বিক্রান্তের স্ত্রীর ভ

1

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক, সেদিন কী ঘটেছিল?

2

‘নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন’

3

'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন

4

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩ লাখ প্রবাসীর নিবন্ধন

5

তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান

6

হাসিনার মামলার রায় পড়া শুরু

7

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

8

ফের টেস্টের অধিনায়কত্ব নেয়ার কারণ জানালেন শান্ত

9

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

10

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

11

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

12

রোজায় স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা দূর করল শিক্ষা মন্ত্রণালয়

13

ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

14

সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান

15

শুরুর আগেই সুপার এইটের জন্য যে কঠিন সমীকরণের সামনে পাকিস্তান

16

রাশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনে পরিকল্পনা তৈরির নির্দেশ প

17

ডিসেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ডলার

18

কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের তিন সাবেক অধ্যক্ষে

19

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

20