Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : গতকাল শুক্রবার বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করেছে দিল্লি। শক্তিশালী সেই দলের অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্থকে।একই দলের হয়ে খেলবেন বিরাট কোহলিও। তাকেও স্কোয়াডে রাখা হয়েছে। আপাতত প্রথম দু’টি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে।

দিল্লি ক্রিকেট সংস্থার বিবৃতি অনুযায়ী, ইশান্ত শর্মা এবং নবদীপ সাইনিও এই দলের হয়ে খেলবেন। হার্ষিত রানা যদি সুযোগ পান তাহলে তিনিও খেলবেন। ভারতের টি-টোয়েন্টি দলের স্কোয়াডে থাকায় শুক্রবার পর্যন্ত ব্যাস্ত ছিলেন তিনি। সিরিজ শেষে তিনি দিল্লি দলে যোগ দেন কি না, সেটাই দেখার বিষয়।

২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত গ্রুপের সাতটি ম্যাচ খেলবে দিল্লি। পান্ত এবং কোহলিকে বাকি ম্যাচগুলোতেও পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু ১১ জানুয়ারি। তার আগে প্রস্তুতির সময় দিতে হবে এই দুইজনকে। প্রথম দুই ম্যাচে দিল্লি খেলবে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটের বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, যা আইপিএলে কোহলির ঘরের মাঠ।

দিল্লির এই দলে আয়ুষ বাদোনিকে সহ-অধিনায়ক করা হয়েছে। সম্প্রতি আইপিএলের নিলামে ৩ কোটি টাকায় কেকেআর কিনেছে তেজস্বী সিংকে। তাকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া যশ ধুল, প্রিয়াংশ আর্য, অর্পিত রানা, নীতীশ রানা, সার্থক রঞ্জন, দিবিজ মেহরার মতো নিয়মিত খেলা ক্রিকেটারেরাও সুযোগ পেয়েছেন। বোলিং বিভাগে রয়েছেন সিমারজিৎ সিং এবং প্রিন্স যাদব। হৃতিক শোকিন, হর্ষ ত্যাগী এবং বৈভব কান্ডপাল রয়েছেন স্পিনার হিসাবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

1

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

2

১৫ নভেম্বর ২০২৫: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

3

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

4

মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক

5

ইউক্রেনের আরও দুই অঞ্চল দখলের দাবি রাশিয়ার

6

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

7

তামিম-শান্তকে দলে ভেড়াল রাজশাহী

8

২০ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

9

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান?

10

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বাম জোট

11

ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

12

ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৮ মি

13

শাস্তি পাচ্ছেন না ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি

14

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

15

বিশ্বকাপের আগে হামজাদের ফিফা উইন্ডোতে আমন্ত্রণ

16

সৌ‌দি‌তে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি

17

২৫ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

18

৭ জেলায় বজ্রপাতসহ ভারি বর্ষণের সতর্কবার্তা

19

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা জর

20