Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানিয়েছেন, চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে যাবে এবং বছর শেষে তা আরও শক্তিশালী অবস্থানে পৌঁছবে।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বিগত সময়ে এই খাতে ব্যাপক অনিয়ম হয়েছে, যা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে নেবে বলে তিনি প্রত্যাশা করেন।

অর্থনীতির ভঙ্গুরতা এখনো পুরোপুরি না কাটলেও পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে জানান গভর্নর। যদিও মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা এখনই ছোঁয়া সম্ভব হয়নি, তবে সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। বিনিয়োগ বৃদ্ধির জন্য নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

এদিন দেশের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সক্ষম করে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ চায় না। বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অর্থনীতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে নতুন সরকার।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

1

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি

2

ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

3

৫০ ছুঁই ছুঁই তবু কেন অবিবাহিত, যা বললেন শমিতা শেঠি

4

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

5

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

6

ট্রাম্পের ‘হুমকিতে’ স্বর্ণের দামে নতুন রেকর্ড

7

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্

8

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩ জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

9

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

10

কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনি হাওয়া

11

ক্লাব কিনে ফুটবলে ফিরছেন আলভেস

12

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নেদারল্যান্ডস

13

‘আমি ক্ষমাপ্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খাঁন

14

ইরানে হামলায় মার্কিন প্রস্তুতি শেষের দিকে

15

নতুন শর্ত দিয়েছে ক্রিকেটাররা, খেলতেও প্রস্তুত

16

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

17

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

18

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

19

স্যান্ডো গেঞ্জি পরে বেরোতেই ট্রোলের মুখে বরুণ ধাওয়ান!

20