Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এখন থেকে গ্যাস বিল পরিশোধের জন্য ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না। ঘরে বসে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। মোবাইল অ্যাপগুলোর মাধ্যমেও করতে পারবেন বিল পরিশোধ। চলুন, জেনে নেওয়া যাক অনলাইনে গ্যাস বিল জমা দেওয়ার পদ্ধতি।

অনলাইনে গ্যাস বিল পরিশোধ-এর নিয়ম

বিকাশে গ্যাস বিল পরিশোধ

ব্র্যাক ব্যাংকের এই পেমেন্ট গেটওয়েটি দেশের সর্বাধিক জনপ্রিয় মাধ্যম যা দিয়ে খুব সহজেই গ্যাস বিল জমা দেওয়া যায়। শুধু তাই নয়, বিকাশ অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করলে তাৎক্ষণিকভাবে বিলের জমা রশিদটি সরাসরি মোবাইলে চলে আসে।

বিকাশের মাধ্যমে যে গ্যাস পরিষেবা প্রতিষ্ঠানগুলোর বিল জমা দেওয়া যাবে সেগুলো হলো- কর্ণফুলী গ্যাস, জালালাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস, সুন্দরবন গ্যাস ও তিতাস নন মিটার্ড গ্যাস বিল। এখানে উল্লেখ্য যে তিতাস গ্যাসের প্রি-পেইড কার্ডের বিল বর্তমানে বিকাশ দিয়ে পরিশোধ করা যায় না।

বিকাশে বিনামূল্যে সর্বোচ্চ দুটি বিল পরিশোধ করা যায়। তাই গ্রাহকরা তাদের যে কোনো মাসের প্রথম বা দ্বিতীয় বিল হিসেবে গ্যাস বিল জমা দিতে পারবেন কোন চার্জ ছাড়াই।

তবে ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল, ২০২২ পর্যন্ত নতুন সুযোগ দেওয়া হচ্ছে। তা হলো- মাসের প্রথম পাঁচটি বিল পরিশোধের ক্ষেত্রে কোনো রকম চার্জ প্রযোজ্য হবে না। সুযোগটি *২৪৭# ডায়াল করে কিংবা অ্যাপ দিয়ে উভয় মাধ্যমেই পাওয়া যাবে। এমনকি এক্ষেত্রে বিলের পরিমাণের ক্ষেত্রে কোনো লিমিট প্রযোজ্য হবে না।

চলুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে বিকাশ অ্যাপ দিয়ে গ্যাস বিল পরিশোধ করার পদ্ধতি।

বিকাশ অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্স্টল করে নিতে হবে। অতঃপর মোবাইল নম্বার ও পাঁচ অঙ্কের পিন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর থেকে প্রতিবার গ্যাস বিল জমা দেওয়ার সময় পর্যায়ক্রমিক ভাবে যে ধাপগুলো অনুসরণ করতে হবে তা হলো-

১) পিন দিয়ে বিকাশ অ্যাপের হোম স্ক্রিণে প্রবেশ করতে হবে।

২) পে বিল-এ গিয়ে নতুন স্ক্রিণে গ্যাসে ক্লিক করতে হবে। এ সময় নিচের দিকে গ্যাসের সকল পরিষেবাগুলো দেখাবে। সেখান থেকে গ্রাহক নিজের পরিষেবা প্রতিষ্ঠানটি বাছাই করে নিতে পারবে।

কর্ণফুলী গ্যাস-এর ক্ষেত্রে

বিল এ্যাকাউন্ট নাম্বার হিসেবে বিলের বইয়ে সরবরাহকৃত নতুন গ্রাহক সংকেত নাম্বারটি দিতে হবে। তারপর দিতে হবে গ্রাহকের মোবাইল নম্বর। সবশেষে পরবর্তী বিল পেমেন্টের জন্য এ্যাকাউন্টটি সেভ করে রাখুন অপশনটিতে টিক মার্ক দিয়ে রাখলে পরের মাসে বিল পরিশোধের সময় নতুন করে এই তথ্যগুলো প্রবেশ করাতে হবে না।

পরের স্ক্রিণে নির্দিষ্ট সময়সীমায় ধার্যকৃত বিল দেখাবে।

জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস-এর ক্ষেত্রে

→ বিল প্রদানের সময়সীমা এবং বিলের বইয়ে সরবরাহকৃত গ্রাহক কোডটি দিতে হবে। এ অংশে পরের মাসে বিল দেওয়ার জন্য তথ্যগুলো সেভ করে রাখা যাবে।

→ পরের স্ক্রিনে নির্দিষ্ট সময়সীমায় ধার্যকৃত বিল দেখাবে।

সুন্দরবন গ্যাস-এর ক্ষেত্রে

→ বিল প্রদানের সময়সীমা এবং বিল এ্যাকাউন্ট নম্বার হিসেবে বিলের বইয়ে সরবরাহকৃত নতুন গ্রাহক সংকেত নম্বারটি দিতে হবে। যথারীতি পরের মাসে বিল দেয়ার জন্য তথ্যগুলো সেভ করে রাখা যাবে।

→ পরের স্ক্রিণে নির্দিষ্ট সময়সীমায় ধার্যকৃত বিল দেখাবে।

তিতাস নন মিটার্ড গ্যাস বিল-এর ক্ষেত্রে

→ বিল প্রদানের সময়সীমা, বিলের বইয়ে সরবরাহকৃত গ্রাহক কোড ও মোবাইল নম্বার দিতে হবে। যথারীতি পরের মাসে বিল দেওয়ার জন্য তথ্যগুলো সেভ করে রাখা যাবে।

→ পরের স্ক্রিণে নির্দিষ্ট সময়সীমায় ধার্যকৃত বিল দেখাবে।

৩) এবার বিকাশের পিন নম্বার দিতে হবে।

৪) পরের স্ক্রিণে বিল পরিশোধ নিশ্চিত করতে নিচের নির্দেশিত অংশটিতে ট্যাপ করে ধরে রাখলে কিছুক্ষণের মধ্যেই বিল জমা সম্পন্ন হবে।

৫) চূড়ান্তভাবে একটি ডিজিটাল জমা রশিদ দেওয়া হবে যেটি পরবর্তীতে ব্যবহারের জন্য ডাউনলোড করে রাখা যেতে পারে।

অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিষেবা সমূহ

বিকাশের পাশাপাশি অনলাইনে গ্যাস বিল পরিশোধের জন্য সহজ মাধ্যমগুলোর মধ্যে আছে সরকারি পেমেন্ট গেটওয়ে নগদ এবং ডিবিবিএলের (ডাচ বাংলা ব্যাংক) রকেট। এছাড়াও আছে রূপালি ব্যাংকের শিওর ক্যাশ, সাউথইস্ট ব্যাংকের টেলিক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ, এটুআই (অ্যাক্সেস টু ইনফর্মেশন প্রোগ্রাম)-এর একপে, মার্কেন্টাইল ব্যাংকের মাইকেশ, রবি আজিয়াটার রবিক্যাশ, অগ্রণী ব্যাংকের দুয়ার এবং গ্রামীণফোনের জিপে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

1

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা

2

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক, সেদিন কী ঘটেছিল?

3

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্ত গ্রেফতার

4

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

5

‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়ে

6

২৮ দিনে প্রবাসী আয় ২৯৪ কোটি ডলার

7

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই দলের চেয়ারম্যান গোহর

8

আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্

9

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

10

আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

11

বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

12

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দ

13

গানের মাধ্যমে তরুণদের হৃদয়ে নবীপ্রেম জাগাতে চান মুছলেহ

14

এপস্টেইন ফাইল দেখে হতাশ কঙ্গনা, জানালেন সমাধানের পথ

15

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

16

২৩ বছরেই কৃতিকে বিয়ে দিতে চেয়েছিলেন মা গীতা শ্যানন

17

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন:

18

সড়কে হেনস্তার শিকার অহনা

19

নিজের মেয়েকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন!

20