Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন: ইসি

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময়ের মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বছর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে আজ রোববার দুপুর আড়াইটা পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময়ের মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
ইসি ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
 
তবে, ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু’দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দু’দিন বৃদ্ধি করেছে ইসি।
 
ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের (অতঃপর সংবিধান বলে উল্লিখিত) অনুচ্ছেদ ৬৫-এর অধীন সংসদ গঠন করার লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন; সেহেতু, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাচ্ছে এবং উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করছে।’
 
রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, সোমবার। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।
 
আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার। ভোটগ্রহণ, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রসিংটনের বিকল্প হিসেবে মোহাম্মদ হারিসকে আনছে চট্টগ্রাম

1

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

2

ট্রাম্প-নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধা

3

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

4

ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার অধিকার রা

5

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

6

ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

7

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

8

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

9

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

10

‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়া

11

এআর রহমানের মন্তব্যে যা বললেন আমাল মালিক

12

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

13

তারেক রহমান ও বিএনপিকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

14

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

15

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

16

উসকানিমূলক ঘটনা পাশ কাটিয়ে চললে বিএনপির ভালো হবে না: রুমিন ফ

17

নওগাঁয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত

18

মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাব: তাসনিম জারা

19

অনেক লুটতরাজ, অর্থ পাচারকারী বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়

20