Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনেক লুটতরাজ, অর্থ পাচারকারী বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু করেছ

ডেস্ক নিউজ : ১১ দলীয় জোট বাংলাদেশকে সব অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে আজাদ করার লড়াই অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনে জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা ছিল- আজাদীর জোট এবং গোলামীর জোট। আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সঙ্গে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে। তখন আমরা চিন্তা করলাম, আগামীর যে নির্বাচন হবে সেখানে আমরা কি গোলামীর পক্ষে যাবো নাকি আজাদীর পক্ষে যাব? এজন্য আমরা আজাদীর জোট পছন্দ করেছি। 

সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার পূর্বে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের সংস্কৃতির, অর্থনৈতিক, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এ জন্য আমরা আজাদীর জোট পছন্দ করেছি। আমাদের ১১ দলীয় জোট বাংলাদেশের আজাদ করার জন্য আজাদীর যে লড়াই, এটা হলো চালিয়ে যাবে ইনশা আল্লাহ।

 

তিনি বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদি যে আজাদীর লড়াই শুরু করেছিলেন তা সম্পন্ন করাই এখন আমাদের প্রধান কর্তব্য। ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা নতুন করে শুরু করা হয়েছে।

নাসিরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের রমনা, শাহবাগ, মতিঝিল ও শাহজাহানপুরসহ সংশ্লিষ্ট এলাকাগুলোকে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারিত্ব হলে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আজাদী পদযাত্রা নিয়ে নির্বাচনি আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, ২১ জানুয়ারির আগে আজাদী যাত্রায় কোনো প্রতীক বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না। আচরণবিধি প্রত্যাহারের পর নিয়ম মেনে প্রচারণা চালানো হবে।

সংবাদ সম্মেলনে প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি। অন্যথায় গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স, সোবহানার রেকর্ড

1

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লেন অভিষেক-গিল জুটি

2

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষ

3

মক্কায় গেছেন পূর্ণিমা

4

কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি

5

শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

6

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভি

7

বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিদেশি পর্যটকদের আগাম হুঁশিয়ারি

8

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

9

অনেক লুটতরাজ, অর্থ পাচারকারী বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়

10

বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

11

কাল পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

12

চট্টগ্রাম রয়্যালস মালিকানা ছাড়ার পর দায়িত্ব নিলো বিসিবি

13

কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরা

14

তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে

15

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন হবে: তারেক রহমান

16

আশুলিয়ায় কৃষক দলের উঠান বৈঠক

17

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস, জুটি হিসাবে আছেন আদর আজাদ

18

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমির খসরু

19

আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬

20