Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

ডেস্ক নিউজ : আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গতকাল এই তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে নিকলী প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি রেকর্ড করা হয়। গতবছরও শীতে দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলীতে। আবার এ বছরের গত দুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে।

এদিকে, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মিলেনি সূর্য্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত ঠান্ডা সবচেয়ে বেশি প্রভাব পরেছে নিম্নআয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবযাপন করছেন তারা। 

প্রভাব পরেছে বোরো ধানের আবাদে। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠাণ্ডায় ধানের চাড়া নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী জানান, গত কয়েকদিনের ঠাণ্ডা বৃদ্ধি পাওয়ায় আমাদের এখানে ব্যাথাজনিত রোগী সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আমরাও তাদের সেবা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। তবে হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা বেগ পোহাতে হচ্ছে। শীত যদি আরও বাড়তে থাকে, তাহলে আমাদের জন্য সেবা দেয়াটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবননগরের ঐতিহ্যবাহী মাটির ভাঁড় শিল্প কেন বিলুপ্তির পথে?

1

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

2

‘আমি ক্ষমাপ্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খাঁন

3

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

4

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

5

আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া

6

বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন

7

হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

8

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

9

চট্টগ্রাম-১১: এগিয়ে আমীর খসরু

10

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

11

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

12

৭৪ কেন্দ্রে এগিয়ে বিএনপির আবদুল আউয়াল মিন্টু

13

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন

14

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

15

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররা

16

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমির খসরু

17

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলার ঘটনা

18

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

19

আমেরিকার স্থায়ী বাসিন্দা অমিত হাসান-শাকিব খান

20