Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমেরিকার স্থায়ী বাসিন্দা অমিত হাসান-শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান বর্তমানে আমেরিকার স্থায়ী বাসিন্দা। বাংলাদেশে খুব একটা সময় না থাকলেও দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেতা। ২০২৩ সালে অমিত হাসানের পরিবার আমেরিকার গ্রীনকার্ড পান। শুধু তাই নয় চলচ্চিত্রের আরেক চিত্রনায়ক শাকিব খানও ২০২২ সালে গ্রিনকার্ডের অনুমোদন পান নিশ্চিত করেন অমিত হাসান।

ঢাকা থেকে নিউইয়র্ক দুই শহরের মাঝেই এখন চলছে অমিত হাসানের জীবন-ব্যস্ততা। শুটিংয়ের প্রয়োজন হলেই আমেরিকা থেকে দেশে ফিরে আসেন তিনি। ভক্তদের মতে, ঢালিউডের এই জনপ্রিয় নায়কের জীবনে এটি এক নতুন অধ্যায়। কেননা আমেরিকার স্থায়ী বাসিন্দা হয়েও তিনি দেশে সিনেমার শুটিং থাকলেই চলে আসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রথমবার আমেরিকায় যান অমিত হাসান। এরপর ২০১৭ সালে স্ত্রী সন্তানসহ অবকাশের জন্য আবারও যান। পরবর্তীতে সন্তানদের পড়াশোনার জন্য পরিবারসহ বসবাসের পরিকল্পনা নেন তিনি। পরিকল্পনা অনুযায়ী গ্রিনকার্ডের জন্য আবেদন করেন অমিত হাসান ও তার পরিবারের সদস্যরা। প্রক্রিয়া শেষে ২০২৩ সালে স্পেশাল ক্যাটাগরি (ইবি-ওয়ান) ভিসার আওতায় সফলভাবে গ্রিনকার্ডের অনুমোদন পান তারা। একই সময়ে অমিত হাসান, তার স্ত্রী ও কন্যা সন্তান এই স্থায়ী বসবাসের অধিকার লাভ করেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

অমিত হাসান দেশের একটি গণমাধ্যমকে জানান, ‘চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমি ও শাকিব দুইজনেই আমেরিকায় বসবাসের জন্য গ্রিনকার্ডের অনুমোদন পাই। এরপর থেকেই বাংলাদেশ ও আমেরিকায় যাওয়া আসা আমার। আমার শুটিংয়ের সময় আমি দেশে আসি, আবার শুটিংয়ের কাজ না থাকলে আবার আমেরিকায় আসি। কারণ এখানে আমার স্ত্রী ও সন্তানরা আছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্তমানে দেশে সংবাদমাধ্যমের সংখ্যা অনেক বেড়েছে। এর মধ্যে অনেকেই যাচাই বাছাই না করেই সংবাদ প্রকাশ করছে। দায়িত্বশীলতার জায়গা থেকে সাংবাদিকতা করতে না পারলে সেটিকে সাংবাদিকতা বলা যায় না।’
যারা গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে অমিত হাসান বলেন, ‘চলচ্চিত্রের নায়ক হওয়ার আগে আমি গাড়ি চালাই। আমার নিজের গাড়ি আছে। আমেরিকায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করার জন্য আমেরিকায় গাড়ি চালানো শিখছি এটা ভুয়া তথ্য। এসব ভুয়া তথ্য দিয়ে আমার ভক্তদের বিভ্রান্ত করবেন না।’
উল্লেখ্য, নব্বইয়ের দশকে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা অমিত হাসান এখনো নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। দেশের বাইরেও অবস্থান করলেও দেশীয় সিনেমার সঙ্গে তার সংযোগ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানজানিয়ার কিলিমানজারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

1

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্য

2

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কানাডিয়ানদের কঠোর বার্তা

3

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্

4

আমেরিকার রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ মুসলিম নেতার উত্থা

5

ইফতারে প্রশান্তি দেবে ‘শরবত-ই-মহব্বত’

6

ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল তেল কিনবে যুক্তরাষ্ট্র

7

নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

8

হাদিকে হত্যাচেষ্টা: যে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

9

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

10

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা ই

11

ইরানের বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত

12

ট্রাম্পের সঙ্গে নিজের নোবেল ভাগাভাগির আগ্রহ মাচাদোর, যা জানা

13

জলপাই বাগানে প্রকৃতির সজীবতায় বুবলী

14

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহম

15

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

16

নির্বাচন নিয়ে জামায়াত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে: মির্

17

নওগাঁয় ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ

18

ইকরার মৃত্যুতে আলভীসহ এক অভিনেত্রীর নামে মামলা

19

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

20