Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে দুই টেস্ট বাকি থাকতেই হেরে যাওয়াকে মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছে না ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই ভরাডুবির পেছনে দলের শৃঙ্খলা বা আচরণগত কোনো ঘাটতি আছে কি না, তা যাচাই করতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দায়িত্ব দেওয়া হয়েছে ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি-কে।

মেলবোর্নে চতুর্থ টেস্ট শুরুর আগে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রব কি। তিনি জানান, নুসায় অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠলেও এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ তার কাছে নেই। তবে এমন কিছু ঘটে থাকলে তা মোটেই গ্রহণযোগ্য নয়। তার মতে, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য সিরিজ চলাকালে মাত্রাতিরিক্ত মদ্যপান শৃঙ্খলাভঙ্গের শামিল।

 

চাপ সামলাতে মদ্যপান কোনো সমাধান—এমন ধারণায়ও বিশ্বাসী নন রব কি। তিনি বলেন, অতিরিক্ত মদ্যপান মনোযোগ নষ্ট করে এবং পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এর আগেও শৃঙ্খলাজনিত ইস্যুতে সতর্ক অবস্থানে যেতে হয়েছিল ইংল্যান্ড বোর্ডকে। হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের মদ্যপানের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বোর্ড আরও কঠোর হয়েছে।

রব কি আরও বলেন, খাবারের পর সীমিত পরিমাণে মদ্যপান বড় সমস্যা নয়, কিন্তু সীমা ছাড়ালেই সেটি শৃঙ্খলার প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে বিশ্রামের প্রয়োজনীয়তাও অস্বীকার করেননি তিনি। তার মতে, নুসায় গিয়ে ফোন বন্ধ করে আরাম করা, খাওয়া-দাওয়া করা বা সৈকতে সময় কাটানো নিয়ে আপত্তির কিছু নেই। যদিও কিছু খেলোয়াড়ের অতীত আচরণের কারণে অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

1

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

2

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

3

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

4

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা জর

5

গাজায় এপ্রিলেই এক হাজার সৈন্য পাঠাচ্ছে ইন্দোনেশিয়া?

6

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

7

জাতি বর্তমানে কঠিন সময় পার করছে : ঢাবি ভিসি

8

পানি কম পান করলে কি মাথাব্যথা হয়?

9

এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা

10

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

11

কৃষক দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

12

‘রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপ জিতবে না ভারত’

13

আজকের স্বর্ণের দাম

14

চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে

15

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্

16

যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ ইসরায়েলি কমেডিয়ান

17

রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা

18

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল

19

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

20