Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

ডেস্ক নিউজ : বাংলাদেশে শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ভবিষ্যতে বাংলাদেশে কত মাত্রার ভূমিকম্প হতে পারে- তা নিয়ে কথা বলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, এখন আমরা যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় তিন, গাজীপুর ও নারায়ণগঞ্জে দুই, নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সারা দেশে সাড়ে চারশর বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে।

আজ (শুক্রবার) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

আব্দুর রব বলেন, আজকে একটা প্রলয়ংকরী ভূমিকম্প হতে বেঁচে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ যে ভূতাত্ত্বিকগত টেকটনিক প্লেটে উপরে রয়েছে সেখানে ৭ বা ৮ রিখটার স্কিলের ভূমিকম্প হওয়া স্বাভাবিক। কারণ অতীতে এই মাত্রার ভূমিকম্প হয়েছে।

তিনি বলেন, ১৮৯৭ সালে আসাম ও মেঘালয়ে যে ভূমিকম্প হয়েছিল তখন বাংলাদেশ কেঁপে উঠেছিল ৮ দশমিক ৭ মাত্রার রিখটার স্কেলে। কাছারের (সিলেট অঞ্চলের উত্তরে অবস্থিত জৈন্তিয়া পাহাড়) ভূমিকম্প ৮ মাত্রার ছিল। আরাকানে যে ভূমিকম্প ছিল সেটাও ছিল ৮ দশমিক ৫ মাত্রার।

‘সুতরাং বাংলাদেশে এখন রেকারিং পিরিয়ড (নিয়মিত সময় চক্র) অনুযায়ী শতবর্ষ পেরিয়ে গেছে, সোয়াশ বছর হয়ে গেছে লাস্ট রিখটার স্কেল থেকে’ উল্লেখ করে আব্দুর বর আরও বলেন, তাই আমরা এখন যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি। সুতরাং আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকা বাঞ্ছনীয়।

বড় ভূমিকম্পের আগাম বার্তা

বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। শুক্রবার দুপুরে তিনি এ বার্তা দেন।

তিনি বলেন, ঢাকা এবং এর আশপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে ৪ থেকে ৫ মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে।

এই কর্মকর্তা আরও বলেন, ঐতিহাসিকভাবে এ অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে; যা প্রমাণ করে যে, এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যেকোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে। ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না।

ভূমিকম্পে মহড়ার বিকল্প নাই

ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, এর আগে ২০০৩ সালে রাঙ্গামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এটিও অনেক শক্তিশালী ছিল। তবে ১৯১৮ সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

তিনি বলেন, আমরা সরকারকে বারবার বলে আসছি ভূমিকম্পে মহড়ার বিকল্প নাই। সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে, সেখান থেকে দুর্নীতি করতে পারে; কিন্ত যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গানের সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

1

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

2

মায়ামি নাকি উরুগুয়ে- ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

3

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

4

আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

5

স্বর্ণের দামে ফের উত্থান

6

নাহিদ রানার প্রশংসায় যা বললেন আইরিশ অধিনায়ক

7

অবশেষে ভারত থেকে মুক্তি মিলছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-আফ্রিক

8

ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

9

ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

10

রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

11

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

12

ছোট ছেলের বিয়ের খবর জানিয়ে ছবি প্রকাশ করলেন আসিফ আকবর

13

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

14

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

15

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

16

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

17

ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

18

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

19

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

20