Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

ডেস্ক নিউজ : ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এ বিষয়ে তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব। শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এসব কথা বলেন। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করে তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই শেষে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল ঘোষণার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন। আপিলের প্রক্রিয়া শুরু করেছেন।  

শনিবার (৩ জানুয়ারি) রাতে দেওয়া ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে তিনি নির্বাচন করতে পারবেন কি না। তিনি ইতোমধ্যেই জানিয়েছেন যে আপিল করছেন। তার আইনজীবী জানিয়েছেন, আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে। অতীতের নজির আছে। বাংলাদেশে পরিবর্তন নিয়ে আশাবাদী বলে উল্লেখ করে তাসনিম জারা বলেন, আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি। 

ভিডিও বার্তায় ‘ক্রাউড ফান্ডিং’ (গণ-অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ) নিয়ে তাসনিম জারা বলেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন যে স্বতন্ত্র নির্বাচন করবেন, তখনই জানিয়েছিলেন, দল (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তের কারণে যারা টাকা ফেরত চান, তারা যেন তাকে জানান। এখন পর্যন্ত ২০৫ জন জানিয়েছেন, যারা বিকাশে টাকা পাঠিয়েছেন। তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। 

তাসনিম জারা বলেন, আরও যারা টাকা ফেরত চান, তাদের জন্য তিনি ফর্মের লিংক তার এই পোস্টের ক্যাপশন ও কমেন্টে দিয়ে দিচ্ছেন। যারা যারা টাকা ফেরত চাইবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে। প্রত্যেকর টাকা ফেরত যাবে। এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য তিনি জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। এই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনি জোটের ইস্যুতে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০-এ দীপিকা, গ্ল্যামার ও মাতৃত্বের ছোঁয়ায় এক নতুন পথচলা

1

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

2

পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাট

3

রোজা শুরুর আগেই লেবুর বাজার চড়া

4

দুর্গাপুরে দুইটি সততা স্টোর উদ্বোধন

5

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

6

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

7

পাওয়েল-শেফার্ড ঝড়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড

8

যে কারণে পদ হারালেন বিএনপির দুই নেতা

9

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

10

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন ইস

11

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

12

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

13

জয়ের ক্যারিয়ারসেরা ইনিংসে স্বপ্নের মতো দিন বাংলাদেশের

14

ফেসবুকে আবেগঘন পোস্ট, প্রশংসায় ভাসছেন সাফা কবির

15

গোল্ডেন গ্লোবের লালগালিচায় দ্যুতি ছড়ালেন প্রিয়াংকা-নিক

16

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে

17

২৩ হাজার কোটি টাকার চেলসিকে রুখে দিল কারাবাগ

18

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে ‍রুশ হামলা, নিহ

19

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল না বাড়ল?

20