Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৩ হাজার কোটি টাকার চেলসিকে রুখে দিল কারাবাগ

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রায়ই দেখা যায় অঘটন। বড় বড় দলকে হারিয়ে দেয় নতুন উঠে আসা ক্লাবগুলো। তেমন কিছু হয়নি চেলসির সঙ্গে। তবে তারকায় ঠাঁসা দল নিয়েও আজারবাইজানের ক্লাব কারাবাগের সঙ্গে জিততে পারেনি তারা।

কারাবাগের মাঠে খেলতে গিয়ে পরাজয়ের মুখ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে চেলসি। তাদের হয়ে গোল দুইটি করেন এস্তেভাও ও আলেজান্দ্রো গার্নাচো। আজারবাইজানের ক্লাবের হয়ে জাল কাঁপান লেয়ান্দ্রো আন্দ্রাদে ও মার্কো ইয়াঙ্কোভিচ। অথচ নামের ভার, ইতিহাস কিংবা শক্তির বিচারে কারাবাগের চেয়ে অনেক এগিয়ে চেলসি। দুই দলের মোট বাজার দরের হিসেবেও চেলসির সামনে রীতিমতো চুনোপুঁটি কারাবাগ।

ইংলিশ ক্লাবটির বর্তমান বাজারমূল্য প্রায় দেড় বিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মূদ্রায় ২৩ হাজার ৮৩৭ কোটি টাকার বেশি। বিপরীতে কারাবাগ মাত্র ২২ মিলিয়ন ডলার বা সাড়ে তিনশ কোটি টাকা। এর বাইরে মাঠের হিসেবেও পরিসংখ্যান ছিল না কারাবাগের পক্ষে। ইংলিশ ক্লাবের বিপক্ষে খেলা আগের সাত ম্যাচের সবকটিই হেরেছিল তারা। চেলসির বিপক্ষে সবশেষ দেখায় দুই লেগ মিলিয়ে তাদের হারের ব্যবধান ছিল ১০-০!
 
কাগজে-কলমের সব হিসেব মাঠে প্রায় ধূলিসাৎ করে দিয়েছিল কারাবাগ। তবে ১৬ মিনিটে এস্তেভাওর গোলে প্রথমে এগিয়ে যায় চেলসি। ২৯ মিনিটে সেটি শোধ করেন আন্দ্রাদে। প্রথমার্ধেই লিড নেয় কারাবাগ। ডি-বক্সের ভেতরে জোরেল হাতো হ্যান্ডবল করলে পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট কিক থেকে কোনো ভুল করেননি ইয়াঙ্কোভিচ।
 
দ্বিতীয়ার্ধে ফিরে পরাজয়ের শঙ্কা এড়িয়ে সমতাসূচক গোলটি করেন চেলসির আর্জেন্টাইন তারকা গার্নাচো। এরপর দুই দলই সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে ১৫ নম্বরে কারাবাগ।
 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহ

1

গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢালার নেপথ্য কারণ জানাল পু

2

এনসিপিসহ ৩ দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

3

বিশ্বকাপে এখনো অনিশ্চিত মেসি, যা বললেন স্কালোনি

4

যে দেশে পুরুষের অভাবে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

5

শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

6

খারগ দ্বীপে হামলাকারীদের জন্য কঠোর বার্তা ইরানের

7

লা লিগা / আতলেতিকো মাদ্রিদের পর এবার জিরোনার মাঠেও হারল বার্

8

ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণ

9

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

10

নওগাঁ-৫  আসনের জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

11

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

12

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার দৌড়ে হাকিমি-সালাহ-ওসিমেন

13

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

14

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

15

রমজানের তাৎপর্য

16

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারে

17

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

18

খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন টুকু

19

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

20